Author: desk

  • নড়াইলে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত দালাল মুক্ত কালিয়া থানা, জনগণের আস্থার ঠিকানা এসপি সাদিরা খাতুন

    নড়াইলে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত দালাল মুক্ত কালিয়া থানা, জনগণের আস্থার ঠিকানা এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    পুলিশি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে নড়াইল কালিয়া থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (১৫জুলাই) এ উপলক্ষে কালিয়া থানার অডিটরিয়ামে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। কালিয়া উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভা মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ ইব্রাহিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, স্কুল- কলেজের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ীগণ, মসজিদের ইমামগণ, গ্রাম পুলিশ, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ওপেন হাউজ ডে’তে উপস্থিত ছিলেন।
    পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ ও ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চলমান রয়েছে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। এই শান্তির দেশে কেউ মারামারি হানাহানি করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভিশন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবো। স্মার্ট বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, মারামারি-হানাহানি, কাইজ্যা চাই না। আপনারা ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলার নাগরিক হয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন অশান্তি সৃষ্টি করবেন। নড়াইল বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়, সেখানে আপনারা বর্বরতার যুগে পড়ে আছেন। কাইজ্যা, মারামারি করে কোন লাভ নেই, এতে নিজ সন্তান, মানুষ ও সমাজের ক্ষতি হয়। আমরা নিরাপদে বাস করতে চাই, আর এই অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির নড়াইলকে আমরা সম্প্রীতির আদর্শ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, জিডি, মামলা তথা পুলিশের কোন সেবা নিতে টাকা লাগে না। আপনারা দালালের প্রভাবমুক্ত থাকুন। আমি থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে চাই, আপনারা নির্ভয়ে থানায় আসুন, পুলিশি সেবা গ্রহণ করুন। এছাড়া পুলিশ সুপার নিম্নোক্ত বিষয়ের উপরও গুরুত্বারোপ করেন।
    ১। জিডি, মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স।
    ২। অনলাইন প্রতারক
    ৩। নারী দিয়ে ফাঁদ পেতে মানুষকে জিম্মি করে টাকা আদায়
    ৪। জুয়া ও ইভটিজিং
    ৫। ডমেস্টিক ভায়োলেন্স
    ৬। কিশোর গ্যাং
    ৭। ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য
    ৮। নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন
    ৯। সাম্প্রদায়িক সম্প্রীতি
    এছাড়া তিনি ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

  • নীলফামারী জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত

    নীলফামারী জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
    ১৬ জুলাই রোজ রোববার সকাল ১০:০০ ঘটিকায় নীলফামারী জেলা পুলিশের আয়োজনে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নীলফামারী জেলার ডিমলা উপজেলা ০৩টি (গয়াবাড়ি, টেপা খড়িবাড়ি, খগাখড়িবাড়ি ) ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং ধর্মপাল ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য পদে এবং ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
    উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা ।
    পুলিশ সুপার উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিং এ অংশগ্রহণকৃত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, নীলফামারী কর্তৃক সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
    পুলিশ সুপার আরো বলেন ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার আরো বলেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নীলফামারী জেলা পুলিশ বদ্ধপরিকর।
    এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী; মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারীসহ নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে কৃষি মেলার উদ্বোধন

    নলছিটিতে কৃষি মেলার উদ্বোধন

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে তিনদিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু(এমপি)। রবিবার(১৬জুলাই) এগারোটায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন।

    পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমির হোসেন আমু(এমপি)। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন।

    এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা লস্কর উপস্থিত ছিলেন।

    সভাশেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

  • লালমনিরহাটের সদর থানার চিত্র বদলে গেছে ওমর ফারুকের হস্তক্ষেপে

    লালমনিরহাটের সদর থানার চিত্র বদলে গেছে ওমর ফারুকের হস্তক্ষেপে

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের পাঁচ থানার মধ্যে একটি সদর থানা জনসাধারণের ধারনা থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোন কাজ হয় না। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)ওমর ফারুক।

    লালমনিরহাট সদর থানার সর্বস্তরের জনগণ এসে ওসি,তদন্ত ওসি, সেকেন্ড অফিসার, এস আই,এ এস আই, কনস্টবল, সহ সকল পুলিশের সাথে নির বিগনে সেবার জন্য সাক্ষাৎ করা ও আলোচনা করতে পাচ্ছে। এ ছাড়া সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমনি আগের তুলনায় থানায় সেবার মান বেড়েছে। থানার মূল ভবনে রঙতুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিষ্কার করায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আফিসার ইনচার্জ(ওসি)ওমর ফারুক, বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসির সৃজনশীলতায় বদলে গেছে লালমনিরহাটের সদর থানার চিত্র। তিনি থানায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর কাছে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে সুনাম অর্জন করেছেন। এ থানায় যোগদানের পর সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা। ওসি যোগদান করেন ৪ই জুলাই ২০২৩ ইং। যোগদানের পর থেকেই লালমনিরহাট সদর থানাকে মডেল করতে ও নিজের সৃজনশীল কর্মদক্ষতায় চেষ্টা করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ, বালাবিয়েমুক্ত একটি থানা গড়তে।

    লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত আফিসার ইনচার্জ(ওসি)ওমর ফারুক, জানান, আমি এ থানায় যোগদানের পর থেকেই লালমনিরহাট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে থানার অফিসার,ফোর্সদের সহযোগিতায় মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস,ইভটিজিং জুয়া ও বাল্য বিবাহ সহসামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি কিন্তু মাদক ও জুয়া আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক সুস্থ্য সমাজ বিনির্মানে বড় অন্তরায়। মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলাব্যাপী মাদক ও জুযা নির্মূলের চেষ্টা করছি। তারপরও হত্যামামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, নিয়মিত অভিযানে ইভটিজিং, বাল্যবিয়ে, মারপিট থেকে শুরু করে প্রায় সব ধরনের অপরাধ প্রবণতা অনেক কমেছে। তিনি আরও বলেন, কোন চাওয়া পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি। কিন্তু এ কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে চেয়ারম্যান, মেম্বার ও যুব সমাজ সহ সকল স্থরের জনগন এবং সকলের সহযোগিতা নিয়ে লালমনিরহাট সদর কে মডেল থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    হাসমত উল্লাহ।

  • হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

    হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    সাবেগ সফল রাষ্টপ্রতি জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে কালীগঞ্জে দোয়া মাফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। গত ১৪জুলাই ২০২৩ইং শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার শিবরাম স্কুলে জাতীয় পার্টির দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শাহজাহান আলী (খোকন),আব্দুল কাউম(লিমন), জিউর রহমান (জিয়া),সহ কালীগঞ্জ উপজেলার সকল শ্রেনীর মানুষ এছাড়াও উপজেলার জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।

  • ডাসারে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ডাসারে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ জুলাই) বিকালে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নবগঠিত ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি এইচ এম জাহিদ হাসান ও সাধারন সম্পাদক সৈয়দ অনিক।কমিটি ঘোষিত হওয়ার পরে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন।গতকাল তারা ডাসার উপজেলাধীন নবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করছেন। উক্ত সম্মেলনের উদ্বোদক এইচ এম জাহিদ হাসান।সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে।সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হাসান অনিক।সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব বায়েজিদ হাওলাদার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ শাখাওয়াত হোসেন আহ্বায়ক ডাসার উপজেলা আওয়ামীলীগ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
    আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক কাজী মতিয়ূর রহমান বাদল,মতিন হাওলাদার,দুর্লভ আনন্দ বাডৈ,বিদুৎ কান্তি বাড়ৈও নবগ্রাম ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক।
    ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুজন মন্ডল।সম্মেলনের প্রধান বক্তা: ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক।
    সম্মেলনে উপস্থিত ছিলেন সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ। ডাসার উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বক্তাব‍্যতে বলেন -আমি একজন শিক্ষক পিতার সন্তান আমাকে মাদারীপুর জেলা ছাত্রলীগ একটি পবিত্র দায়িত্ব দিয়েছে।আমি মাদারীপুর জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ,উপজেলা আওয়ামীলীগ ,ইউনিয়ন আওয়ামীলীগ এর সাথে পরামর্শ করে সুন্দর একটি কমিটি দিবো।যেই কমিটি নবগ্রাম ইউনিয়নের ছাত্রসমাজ রায় দিবে।এবং তিনি সকল ছাত্রসমাজ কে ঐক‍্যবদ্ধ হওয়ার আহ্বান করছেন।

  • সুন্দরগঞ্জে সাবেক চেয়ারম্যান আঙ্গুর ফকিরের দাফন সম্পন্ন

    সুন্দরগঞ্জে সাবেক চেয়ারম্যান আঙ্গুর ফকিরের দাফন সম্পন্ন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান খন্দকার মাজেদুর রহমান আঙ্গুর ফকির শনিবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহে ওয়া………রাজেউন) মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল (৭০) বছর। তিনি ৩ ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকাল ০৯ ঘটিকার সময় নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান, রামজীবন ইউপি চেয়ারম্যান শামচুল হুদা মাস্টার, সাবেক চেয়ারম্যান এনামুল হক মন্টু, খন্দকার মিজানুর রহমান, মরহুমের ছেলে খন্দরকার শীরফ মোঃ আরিফ ডিউক প্রমূখ। বিভিন্ন এলাকা থেকে আগত ধর্ম প্রাণ মুসলমানগণ মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন।

  • নড়াইল সদর থানা পুলিশের পক্ষ থেকে এসপি সাদিরা খাতুনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

    নড়াইল সদর থানা পুলিশের পক্ষ থেকে এসপি সাদিরা খাতুনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইল সদর থানা পুলিশের পক্ষ থেকে এসপি সাদিরা খাতুনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইল সদর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৬জুলাই) পরিদর্শন উপলক্ষে থানায় উপস্থিত হলে সদর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
    পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি ‘থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল’ হিসেবে গড়ে তোলার লক্ষে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।
    এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, মোঃ আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত), সদর থানা, নড়াইল সহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি

    গোপালগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জে সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করছেন।

    আজ রোববার সকাল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষক ও কর্মচারীরা। এসময় তারা কর্মবিরতি আন্দোলন শুরু করেন। তবে ব্যতিক্রম চিত্র দেখা যায় জেলা শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্কুল ড্রেস পড়ে স্কুলে আসলেও শিক্ষক-কর্মচারীরা তাদের রুম থেকে বের করে দিয়ে শ্রেণীকক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়।

    শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, তাদের এক দফা দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। #

  • জেলার অপরাধ দমনে কাজ করবে পুলিশ প্রশাসন-নব যোগদানকৃত পুলিশ সুপার

    জেলার অপরাধ দমনে কাজ করবে পুলিশ প্রশাসন-নব যোগদানকৃত পুলিশ সুপার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের নব যোগদানকৃত পুলিশ সুপার আলবেলি আফিফা বলেছেন, জঙ্গীবাদ দমনে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সনীতি গ্রহন করেছে। গোপালগঞ্জ জেলায় জঙ্গীরা যাতে মাথাচারা দিয়ে না উঠতে পারে সেজন্য পুলিশ কাজ করছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের লোকজন যাতে নিজেদের ধর্ম পালনসহ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্যও কাজ করেছে পুলিশ। জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রন, অবৈধ অস্ত্র উদ্ধার, ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রন, মাদক, ইভটিজিংসহ অপরাধ দমনে কাজ করবে পুলিশ প্রশাসন।

    আজ রোববার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কায্যালয়ের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    পুলিশ সুপার আরো বলেন, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান নিয়ামক হলো নিরাপত্তা। পেশাদারিত্বের মাধ্যমে আন্তরিকীতা, সততা ও নিষ্ঠার সাথে পুলিশি তৎপরতার পাশাপশি হয়রানী ও দূর্নীতি মুক্ত পুলিশী সেবা জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। এজন্য নিতে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।

    এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: খায়রুল আলম, সদর থানার ওসি মো: জাবেদ মাসুদ, সাংবাদিক প্রসূন মন্ডল, এসএম নজরুল ইসলাম, বাদল সাহা, একরামূল কবীর, সৈয়দ আকবর হোসেন, সলিল বিশ্বাস মিঠুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। #