বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৈয়দ আলী (৬৬) নামে এক সাবেক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত সৈয়দ আলী ওই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে। তিনি ফুলতলা পানিডুবি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন সৈয়দ আলী। এদিন বাড়ির পাশের পুকুরের ধার দিয়ে হাটার সময় হঠাৎ করে পুকুরে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। এক পর্যায়ে মৃত অবস্থায় উদ্ধার করেন তাকে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Author: desk
-

পানিতে ডুবে সাবেক শিক্ষকের মৃত্যু
-

জনগণের মুখোমুখি জনতার এমপি অনুঁষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গড়তে পরিকল্পনা পরামর্শ চাইলেন নওগ সদরের এমপি জন
রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : উন্ননয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সদর আসনের সংসদ সদস্য সাধারণ মানুষের মুখোমুখি হয়ে নানা উন্নয়ন পরিকল্পনার পরামর্শ গ্রহণ করেন।
শনিবার রাত ৮টা থেকে নওগাঁ শহরের পশু হাসপাতালের মাঠে ” জনগণের মুখোমুখি জনতার এমপি” শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি সাধারণ মানুষের কথা শোনেন এবং বিশেষ করে নওগাঁ পৌরসভার নানা সমস্যা এবং সমাধানকল্পে আশ্বাস প্রদান করেন। সাধারণ মানুষের বক্তব্যে পৌরসভার বেহাল চিত্রের কথা উঠে আসে। সংসদ সদস্য এসব দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
শহরের বাঙ্গাবাড়িয়া, চকমুক্তার, চকবাড়িয়া, কোমাইগাড়ী ও সদর মডেল থানার মোড় ়এলাকাবাসী আয়োজিত এ মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা।
এসময় নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম, মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
-

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে এনজিওদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা
এম,এ আলিম রিপনঃ ১৬ জুলাই ২০২৩, রবিবার, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, পাবনায় কার্যত সমস্ত এনজিওদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জিও-এনজিওদের একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। বিদায় অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন, পরিচালক, পাবনা প্রতিশ্র“তি, মোঃ রিয়াজ উদ্দিন, আ লিক ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, মোঃ আব্দুস সামাদ, পরিচালক, আসিয়াব, কামরুন্নাহার জলি, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও স ালনা করেন মোঃ শরীফ হোসেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (বিডিসি), ব্র্যাক পাবনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাবনা এবং জনাব মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পাবনা।
উল্লেখ্য যে, বর্তমান জেলা প্রশাসক জনাব বিশ্বাস রাসেল হোসেন বদলিজনিত কারণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে যোগদান করবেন এবং পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন জনাব মু: আসাদুজ্জামান।এম.এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি। -

জমিজমা নিয়ে মারপিট নিহত ১ আটক ৫
বাবুল হোসেন পঞ্চগড় ঃ
পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাষা ইউনিয়নের প্রধান পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম চিকিৎসারত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই নিঃশ্বাস ত্যাগ করেন আহত ১০ জন চিকিৎসারত অবস্থায় আছেন এদিকে একই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সাবেক হরিভাসা ইউনিয়নের আবুল হোসেন সহ ২৫ জনের বিরুদ্ধে। নিহত শামীমের পিতা শফিউল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে।
সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সহ এ পর্যন্ত মোট পাঁচজন আটক হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানান পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বিপিএম সেরা। -

হালদার গ্রুপের চেয়ারম্যান ডেঙ্গু জ্বর আক্রান্ত, সুস্থতা কামনায় সকল নিকট দোয়া প্রার্থনা
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
হালদার গ্রুপের চেয়ারম্যান ও টঙ্গীবাড়ী উপজেলার ইউনিয়নের সেরাজাবাদ গ্রামের কৃতি সন্তান মোঃ সাব্বির হাসান সাগর হালদার ডেঙ্গুজোর আক্রান্ত হয়েছেন। তার সুস্থতায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার সদস্যরা। তিনি গত (১২ই জুলাই) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এর এর আগে তার শরীরে ডেঙ্গোর অস্তিত্ব পেয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পড়ে মহাখালী ডেঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সর্বশেষ তাকে আজ রবিবার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছেন । তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে পুনরায় তার পরিবারের মাঝে ফিরে আসতে পারে তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার সদস্যরা।
-

নৌকার হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন আমির হোসেন আমু এমপি
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে উন্নয়ন মুলক কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি জনগনকে নৌকার হয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৬ই জুলাই) রানাপাশা ইউনিয়নের উন্নয়ন মুলক কাজের শুভ উদ্বোধন শেষে বিকেলে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা জয়যুক্ত করার লক্ষ্যে প্রর্তেকটি মানুষ আমার এবং নৌকার হয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে
সমাবেশে তিনি আরো বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন অব্যাহত থাকে।দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে। অন্য সবদল লুটপাট করে খেতে আসে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট এম আলম খান কামাল, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাচ্চু,রানাপাশা ইউপি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান হাওলাদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সেন্টু, মোল্লারহাট ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদার প্রমুখ।
-

পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় – চেয়ারম্যান এম এ হাশেম
মহিউদ্দীন চৌধুরী:
দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলার সভাপতি চেয়ারম্যান এম এ হাসেম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।পদ্মা সেতু,টানেল,মেট্রোরেল, বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নের কারনে আজ আমরা গর্বিত জাতি।তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সেচ্ছাসেবক লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নের জন্য আগামীতে শেখ হাসিনাকে আবার ও ক্ষমতায় আনতে হবে। গতকাল বিকালে পটিয়ার ছনহরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ সেলিম, উপ নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নয়ন শর্মা, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মনজুর মোরশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মহিউদ্দিন চৌধুরী,
মিলকি চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মহিউদ্দিন সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল মনসুর জনির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। -

আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন বাবু
নাটোর প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মো. সরফরাজ নেওয়াজ বাবু।চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হোসেন মনসুর ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দস সবুরের নেতৃত্বাধীন এই কমিটির সদস্য হলেন তিনি।
সরফরাজ নেওয়াজ বাবু নাটোরের সিংড়া উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান আলী সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৯৯১ইং১৯৯৬ইং ও ২০০১ সালে এম.পি প্রার্থী ছিলেন।
নতুন দায়িত্ব প্রাপ্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কোন প্রকার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করিনি। কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ-লালন করি। আমার বাবাও দলের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছে।
আমিওজননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।
-

বানারীপাড়ায় সাবেক প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সাহার পরলোকগমণ বিভিন্ন মহলের শোক
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ঐতিহ্যবাহী সূর্যমনি মেলা কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বাদল কৃষ্ণ সাহা (৮৫) আর নেই। ১৫ জুলাই শনিবার রাত সোয়া ১১টার দিকে তিনি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে পরলোকগমণ করেন। প্রয়াণকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। ১৬ জুলাই রোববার দুপুরে বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
তার প্রয়ানে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল ১,২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস।
এছাড়াও তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো.মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড,অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইত্তেফাক সাংবাদিক এস মিজানুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম রাজু।
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,বানারীপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ বিভিন্নরাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। -

বানারীপাড়ায় নতুনমুখের-৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী।। দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা
এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা।।শনিবার ১৫ জুলাই বিকেল ৪ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা, সাহিত্য উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আবুল কালাম আজাদ। ওপার বাংলার কবি শ্রী শংকর এর লেখা ‘আমি যুদ্ধ নগরী থেকে বলছি’ ও কবি সজল শ্যাম এর লেখা ‘যুদ্ধে আছি প্রেমেও’ কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট কবি তপংকর চক্রবর্তী ।
নতুনমুখ সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রগতি লেখক সংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস, মিজানুল ইসলাম ও শিক্ষিকা ইসরাত জাহান মুন্নির সঞ্চালনা করেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্রশীল, বরিশাল খেলাঘর আসর (বরিশাল) এর সভাপতি পংকজ রায় চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহিম, অধ্যাপক নজমুল হোসেন আকাশ, বরিশাল প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, ওপার বাংলার কবি ও লেখক শ্রী শংকর, সজল শ্যাম, অধ্যাপক অরুন অধিকারী, ড.অমৃত লাল বিশ্বাস।
এ ছাড়াও দেশীয় লেখক ও কবি দীনেশ মন্ডল, সহকারী অধ্যাপক কবি আশরাফুল হক সুমন, কবি শাহিন ভূইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাশীষ দাস, সাংবাদিক মোঃ কাওসার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবুর রহমান বাবুল প্রমুখ। সন্ধ্যায় নতুনমুখ সংগীত বিদ্যালয়, অগ্নিবীনা খেলাঘর আসর, তরুলতা খেলাঘর আসর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। #