Author: desk

  • সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউপি নির্বাচন সম্পন্ন

    সুন্দরগঞ্জের চণ্ডিপুর ইউপি নির্বাচন সম্পন্ন

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চণ্ডিপুর ইউনিয়নের নৌকার মাঝি হলেন প্রয়াত এমপি গোলাম মোস্তফার ছেলে গোলাম মোস্তফা মাসুম।

    জানা গেছে, সোমবার সকাল ৮ টা হতে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
    ভোটে সরকার দলীয় মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা মাসুম(নৌকা প্রতিক) ৪৯৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ( টেবিল ফ্যান প্রতিক) ৩৫০৮ ভোট পেয়েছেন।

    উল্লেখ্য- সীমান্ত জটিলতার কারণে অন্যান্য ইউনিয়নের ১৮ মাস পরে চণ্ডিপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলো। এছাড়া গাইবান্ধায় আরও ৩টি ইউনিয়নের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে।

  • নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে ৪ দশক পর খননে প্রাণ ফিরছে নদীর

    নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে ৪ দশক পর খননে প্রাণ ফিরছে নদীর

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে মৃতপ্রায় গিরাই নদী- মরা শংকোষ ১৬কিলোমিটার ৪দশক পর পুরঃ খনন হওয়ায় প্রাণ ফিরছে এসব নদীর। খননের ফলে খালের দুই পাড়ের ফসলি জমি পাচ্ছে সেচ সুবিধা ও বাড়ছে দেশিও মাছের উৎপাদন। খালগুলো দিয়ে পানি প্রবাহ ফিরে আসায় বন্যার প্রকোপ কমছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ও কৃষিজমিতে ফসল চাষে কৃষকরা হয়ে উঠবে সাবলম্বী।

    জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভূ-পরিস্থ পানি সর্বোত্তম ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ (ইআইআর) প্রকল্পের আওতায় নাগেশ্বরী বিএমডিএ সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের গিরাই নদী ৮.৩৩কিলোমিটার ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩কোটি ৭৫লাখ টাকা এবং ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নে মরা শংকোষ ৬.৯০কি‌লো‌মিটার ৬টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১কোটি ৫০লাখ টাকা বরাদ্দে পুনঃ খনন কাজ শেষ হয়েছে। এসব খাল খনন শেষ হওয়ায় পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির ফলে দুই পাড়ের ফসলের জমি পাচ্ছে সেচ সুবিধা ও অতি বৃষ্টি-বন্যায় পানি নিষ্কাশন হচ্ছে এবং সঞ্চিত পানিতে হাঁস ও মাছ চাষসহ গৃহস্থলীসহ কৃষি কাজে ব্যবহার করে অনেকে সাবলম্বি হয়ে দাঁড়াতে পারবে। দীর্ঘদিন ধরে খালগুলো অবৈধ দখল ও পলি পড়ে ভরে যায় আর উক্ত খালে খনন কাজ শেষ করায় খুশি স্থানীয়রা। এছাড়াও গত অর্থবছর বোয়ালের দাঁড়া হতে মোয়ামারী হয়ে বেরুবাড়ী সুইচ গেট পর্যন্ত ৬কিলোমিটার খাল খনন হওয়ায় কৃষির উৎপাদন বৃদ্ধিসহ এলাকার মানুষ পেয়েছে খাল খননের সুবিধা।

    নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী লাকু বলেন, সফল সরকারের সফল উদ্যোগ কে স্বাগত জানাই। গিরাই নদী ৮.৩৩কিলোমিটার পুনঃ খনন শেষ হওয়ায় নদীতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং পাড়ের ফসলের জমি পাচ্ছে সেচ সুবিধা ও বৃষ্টি-বন্যায় পানি নিষ্কাশন হচ্ছে। কৃষকরা পাচ্ছে বিভিন্ন সুযোগ-সুবিধা।

    চর ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন ও স্থানীয় সাইদুল রহমান, জুয়েল, ফজলুল হক, মনুসহ অনেকে বলেন, গিরাই নদী- মরা শংকোষ খাল পুনঃ খনন কাজ শেষ হওয়ায় জলাবদ্ধতা থেকে আমরা রক্ষা পেয়েছি। জমিতে সেচ দিয়ে ফসল চাষাবাদ করার পাশাপাশি হাঁস ও মাছ চাষ করাসহ বিভিন্ন উন্নতি হবে।

    ঠিকাদার মোসলেম উদ্দিন বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় নাগেশ্বরী গিরাই নদী ও ভুরুঙ্গামারীর মরা শংকোষ খাল পুনঃ খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যেই বিধি মোতাবেক শেষ করেছি।

    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাগেশ্বরী উপজেলা সহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, দীর্ঘদিন থেকে খালগুলো পলি পড়ে মজাভরে যাওয়া এ খাল পুনঃ খনন কাজ শেষ হয়েছে। খনন শেষ হওয়ায় স্থানীয়রা এর সুফল পাচ্ছেন।

    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ রংপুর সার্কেলের-ইআইআর প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান খান বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে গিরাই নদী- মরা শংকোষ খাল পুনঃ খনন কাজ শেষ হয়েছে। খনন শেষ হওয়ায় খালে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ও বৃষ্টি বন্যায় পানি সহজেই নেমে যাচ্ছে ফলে জলাবদ্ধ দূর হয়ে কৃষিজমি চাষাবাদের উপযোগী হয়েছে এতে করে কৃষকরা সাবলম্বী হয়ে উঠবে। পর্যায়ক্রমে এ দুই উপজেলার অন্যান্য মজা খালগুলি পূনঃ খনন করা হবে বলে জানান।

  • ময়মনসিংহে  নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্যের সাথে চাল বিতরণ উদ্বোধন করলেন ডিসি

    ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্যের সাথে চাল বিতরণ উদ্বোধন করলেন ডিসি

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলায় টিসিবি ডিলারদের মাধ্যমে অন্যান্য পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (১৬ই জুলাই) সকাল ৯টায় জেলার সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজার রহমান।

    জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, টিসিবির পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রমের কোন অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা টিসিবির পণ্যের মাধ্যমে খাদ্য সামগ্রী নিম্ন আয়ের কার্ড দারি ফ্যামিলিদের মাঝে বিতরণ করা হবে।ঘাগড়া ইউনিয়নে দিনব্যাপী কার্ড দারি ফ্যামিলিদের মাঝে বিতরণ চলবে।

    জানা গেছে-প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করা হয়েছে। তারই অংশ হিসাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি।এতে প্রথমবারের মতো ৩০ টাকা কেজি দরে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এ ছাড়া এবার সয়াবিন তেল, চিনি ও ডালের সঙ্গে ৩০ টাকা দরে পাঁচ কেজি ওএমএসের (ওপেন মার্কেট সেলস) চাল কিনতে পারবেন ক্রেতারা। রবিবার সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে আয়োজিত ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ হোসাইন। ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের সার্বিক ব্যবস্থাওনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় ইউপি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান-কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হবে বলেও জানান তিনি।

  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

    গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০জন। এসময় বেশকিছু বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

    আজ সোমবার (১৭ জুলাই) সকালে কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত আব্দুল মান্নান শেখ কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের ছেলে।

    ওসি মো: ফিরোজ আলম জানান, কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই আব্দুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

    গতকাল রবিবার (১৬ জুলাই) বিকালে খায়েরহাট ব্রীজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় উভয়ই দেখে নেয়ার হুমকি দেয়।

    এরই জেরে আজ সোমবার (১৭ জুলাই) সকালে দুই পক্ষের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকাল প্রতিপক্ষের লোকজন আব্দুল মান্নান শেখকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    এ সংঘর্ষে উভয় পক্ষের আরো ১০জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। মারাত্মক আহত একজনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা গ্রেপ্তার এড়াতে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় ওসি। #

  • নাচোলে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

    নাচোলে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

    মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নাচোল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী এবং জনসাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা বিশ্বাস।

    আজ রোববার বিকেলে উপজেলার কাজলা বাজার, ও খেসবা বাজারে জনসাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেন এবং সন্ধ্যায় রেলস্টেশন প্লাটফর্মে ৩নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, যুব মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোহাম্মদ কামাল শামীম প্রমুখ।
    এছাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, যুবলীগ কর্মী আল মামুন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।

    মতবিনিময় কালে প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

  • পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’র নির্মাণাধীন “নাট মন্দির” এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন

    পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’র নির্মাণাধীন “নাট মন্দির” এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’র নির্মাণাধীন “নাট মন্দির” এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নাট মন্দিরের ২৮ শ স্কয়ার ফুট ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ও নির্মাণ কমিটির আহ্বায়ক সমিরণ কুমার সাধু। ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি দেবব্রত কুমার রায়, সাধারণ সম্পাদক অখিল মন্ডল, নির্মাণ কমিটির সুরঞ্জন চক্রবর্তী, মনোহর চন্দ্র সানা, সদস্য বাবুরাম মন্ডল, সাবেক সেক্রেটারী সুভাষ মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,দিপক কুমার মন্ডল, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, সাবেক কাউন্সিলর প্রভাষ কুমার মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগের এম এম আজিজুল হাকিম, জগদীশ রায়, মনোরঞ্জন ব্যানার্জী, ইঞ্জিঃ রথীন্দ্রনাথ, শ্যামপদ মন্ডল, করুণা মন্ডল, অনুকূল ব্যানার্জী, অরুন মন্ডল, সুনীল কুমার মন্ডল, প্রভাষক গোপাল চন্দ্র মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, পরিমল সরদার, প্রশান্ত মন্ডল, বাবুরাম মন্ডল, প্রশান্ত মন্ডল, শংকর মন্ডল, মধুসূদন বাছাড়, তুষার মন্ডল, ত্রিনাথ বাছাড়, রামপ্রসাদ সানা, কার্ত্তিক মন্ডল, রনজিৎ চক্রবর্তী, আমিও শীল, তপন ঘোষ, রামপ্রসাদ মন্ডল সহ গ্রামবাসী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাবেক এমপি সোহরাব আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাবেক এমপি সোহরাব আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )।।
    খুলনার পাইকগাছা পৌরসভার সরল ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সোহরাব আলী সানা ।
    শনিবার সন্ধ্যায় স্থানীয় সরল বাজারে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গোলদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাসির গোলদার, কেসমত আলী গাজী, মোক্তার আলী গাজী, মোঃ নজরুল ইসলাম, মোঃ বারেক গাজী, মোঃ লুৎফর রহমান, আআব্দুল মজিদ বয়াতি, আব্দুল গনি সরদার, আব্দুল হাকিম সরদার, গৌরঙ্গ মন্ডল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোঃ আক্তার গোলদার, আব্দুস সাত্তার গাজী, আকবর, গোপাল মজুমদার, আরিফুল ইসলাম রনি, মনিরুল ইসলাম (বাবু), মিন্টু মিস্ত্রি,মোঃ হুমায়ুন কবির, সামজিদ,শফিকুল ইসলাম, আশিকুর রহমান, শামিম গাজী, ইনামুল ইসলাম, ইমরান, বুলবুল, মোঃ মিজানুর রহমান, নাজমুল ইসলাম, রাসেল, ইমন, ইকরা, শরিফুল ইসলাম, সাব্বির, বাপ্পি,সজিব, সুমন।

  • র‌্যাবের অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

    র‌্যাবের অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    র‌্যাবের অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকা হতে ৫১ বোতল ফেন্সিডিলসহ নাদীম নিরব (২৫) নামে ১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পাঁচবিবি উপজেলার চেংগ্রাম এলাকার তরিকুল ইসলামের ছেলে নাদীম নিরব।

    রবিবার(১৬ জুলাই) সকালে আটককের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নাদীম নিরব’কে হাতেনাতে আটক করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ভারতীয় মাদক ফেন্সিডিল ভারত থেকে অবৈধভাবে এনে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    পরবর্তীতে ধৃত আটককৃত মাদক ব্যবসায়ী নাদীম নিরবের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • পাইকগাছায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার- ১

    পাইকগাছায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার- ১

    পাইকগাছা (খলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ফারুক হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার গদাইপুর ইউপির ঘোষাল গ্রামের বদরউদ্দীন গাজীর ছেলে।
    পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এসআই সাদ্দাম হোসেন, এএসআই শেখ পলাশ, মঞ্জুরুল ও কনস্টেবল ইমরান,অনুপম ও নুরআলম গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বসতবাড়ি’র রান্না ঘরে মাটিতে পুতে রাখা প্লাস্টিকের বালতি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।
    গাঁজাসহ ফারুকের গ্রেফতারে সফলতার কথা জানিয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,ফারুক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তবে ফারুকের হাতে-নাতে গ্রেফতারে এলাকায় স্বত্ত্বি ফিরছে।

  • পাইকগাছায় ৬০কেজি বাগদা চিংড়ি ও ৩ হাজার মিটার জাল জব্দ;৩০ হাজার টাকা জরিমানা

    পাইকগাছায় ৬০কেজি বাগদা চিংড়ি ও ৩ হাজার মিটার জাল জব্দ;৩০ হাজার টাকা জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের যৌথ অভিযানে ৬০ কেজি বাগদা চিংড়ি ও ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।পরে দুই মৎস্য ব্যবসায়ীকে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, রোববার দুপুরে উপজেলা বাঁকা বাজার মৎস্য কাঁটার দুটি প্রতিষ্ঠান থেকে অবদ্রব্য পুষ করা ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে নৌপুলিশের সহতায় ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। পরে জব্দকরা চিংড়ি ও জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌপুলিশের উপ-পুলিশ পরিদর্শক মিন্টু হোসেন, শামছুল আলম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রনধীর সরকার, মেররিন এন্ড ফিসারিজ কর্মকর্তা চ ল মন্ডল, অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।