Author: desk

  • আগৈলঝাড়ায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা যুবলীগের প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা যুবলীগের প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    দলের নেতা-কর্মীদের সু-সংগঠিত রেখে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কৌশল বাস্তবায়নের মাধ্যমে বরিশাল-১ আসনে নৌকার একমাত্র প্রার্থী জাতির পিতার ভাগ্নে, বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের পরে সংগঠনের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    তিন ঘন্টার রুদ্ধদার বর্ধিত সভায় প্রধান অতিথি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে করণীয় কর্ম-কৌশলের বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।বিশেষ বর্ধিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত ফয়জুলসহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইকসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

  • নীলফামারীর ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণা

    নীলফামারীর ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিনটি এবং জলঢাকা উপজেলার ইউপি, উপ-নির্বাচন একটি মোট চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হলেন যারা।
    ১৭ জুলাই রোজ সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাতে বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
    বিজয়ী চেয়ারম্যান যারা,
    ডিমলা, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম (নৌকা) ৬ হাজার ৫ শত ১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে ৫ হাজার ৭ শত ৬৮ ভোট।
    টেপাখড়িবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম শাহিন (আনারস) ৪ হাজার ৯শত ১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়নুল হক চশমা প্রতীকে ৪ হাজার ৬শত ৯৩ ভোট।
    গয়াবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শরীফ ইবনে ফয়সাল মুন (আনারস) ৪ হাজার ৫শত ৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম (জামাত সমর্থিত) রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ২৬ ভোট।
    ইউনিয়ন তিনটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা .আব্দুল কুদ্দুস সরকার বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
    । নির্বাচন চলাকালীন সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী পুলিশ, বিজিবি, আনসার,Rab-13 সহ নির্বাচনী দায়িত্ব পালন করেন।
    অপর দিকে জলঢাকা উপজেলার ৪ নং গোলনা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনের ভোট গণনা শেষে জলঢাকা উপজেলার রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এতে বিজয়ী হয়েছেন, চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে অধ্যক্ষ জাবেদ আলী,৯ হাজার ৩ শত, ৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল আলম কবির অটোরিক্সা প্রতীকে ৬ হাজার ২ শত ৮ ভোট।

  • নেছারাবাদে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জয়ের মালা পড়িয়ে থানা থেকে ক্লোজড হলেন পুলিশের এস,আই মুজিবুল হক

    নেছারাবাদে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জয়ের মালা পড়িয়ে থানা থেকে ক্লোজড হলেন পুলিশের এস,আই মুজিবুল হক

    নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা:

    গুয়ারেখা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান-কে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেছারাবাদ থানার এস,আই মুজিবুল হক। গত সোমবার (১৭ জুলাই) নেছারাবাদ উপজেলার গুয়ারেখার
    ইউপি উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিকেলে ইউনিয়নের করফা বাজারে বিজয়ি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী ক্যাম্পের সামনে প্রার্থীকে নিয়ে উল্লাস শুরু করেন সমর্থকেরা। এসময় নির্বাচনে দায়িত্বে থাকা নেছারাবাদ থানার এস,আই মুজিবুল হক এগিয়ে গিয়ে বিজয়ি প্রার্থীকে জয়ের মালা পরিয়ে দেন। মালা পরিয়ে দেয়ার পরপরই বিজয়ি প্রার্থী গাজী মিজানুর রহমান সহ সমর্থকদের সাথে সেলফি করেন ওই পুলিশের এস,আই মুজিবুল হক। সন্ধ্যার পরক্ষনেই বিজয়ি প্রার্থীর সমর্থকেরা সেই ছবি ছড়িয়ে দেন ফেসবুকে। ফেসবুকে সে ছবি ছড়ানো মাত্র মুহুর্তে ভাইরাল হয়ে যায় বিজয়ি প্রার্থীকে জয়ের মালা পড়ানো পুলিশের সেই ছবি। বিষয়টি ছড়িয়ে পরার পরক্ষনেই অনেকে ফেসবুক থেকে সে ছবি সড়িয়ে নেন। তবে ততক্ষনে সে ছবি অনেকে ডাউনলোড করে ফেলেন মোবাইলো। মিজানুর রহমান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার থেকে ৫১৭ বেশি পেয়ে বিজয় লাভ করেছেন।

    এ বিষয়ে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, এস,আই মুজিবুলের নেতৃত্বে নির্বাচনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানের পক্ষে কাজ করেছেন। ছবিটি যাহার আসল প্রমান।

    এ ব্যাপারে নেছারাবাদ কাউখালি থানার সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান, বিষয়টি নজরে আসামাত্র আমরা থানা থেকে সেই এস,আইকে ক্লোজড করে দিয়েছি।

    গত ১৭ জুলাই(সোমবার) ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের ফারজানা আক্তার ৫১৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের কাছে পরাজিত হয়েছেন।

  • বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

    বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

    আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
    যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার মালিকবিহীন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

    মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণবারগুলো জব্দ করা হয়।

    খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ন পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এসএসসি পরীক্ষা দেয়া এক প্রেমিকা।

    সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বন্দিভিটা গ্রামের প্রেমিক মাসুদ রানার বাড়িতে এ অনশনের ঘটনা ঘটে। প্রেমিক মাসুদ রানা নসিদুল হকের ছেলে। প্রেমিকার বাড়ি একই ইউনিয়নের আব্দুল হালিমের মেয়ে। এই ঘটনায় সংবাদ সংগ্রহে মাসুদের বড় ভাই মামুন ও প্রতিবেশি এক বখাটে ছেলে গণমাধ্যমকর্মীর উপর চড়াও হোন জানা গেছে।

    প্রেমিকা জানান, আড়াই বছর ধরে মাসুদ রানার সঙ্গে তার (প্রেমিকার) প্রেমের সম্পর্ক হয়ে আসছে। প্রেমিক যখই ডাক দিতেন প্রেমিকা তখনই সাড়া দিতে বাধ্য হতেন। মাসুদ তাকে (প্রেমিকাকে) বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করতেন। মাসুদ রানার কথা না শুনলে ব্লাকমেইলের ভয় দেখাতেন। প্রেমিকা আরও জানান, ‘আমি তাকে সব কিছু দিয়েছি আমার তার সঙ্গে বিয়ে না হলে কে আমাকে বিয়ে করবে। ইউনিয়নের প্রায় অনেকেই আমাদের সম্পর্কের বিষয় জানে। শিলাইকুঠি বাজারে সে (প্রেমিক) আমাকে বউয়ের মতো অপেন সিক্রেটে চড় মারলেও আমি কোনো কিছুই বলিনি। আমি তাকেই বিয়ে করবো এবং এই বাড়িতেই থাকবো।’

    এ ব্যাপারে প্রেমিকের পিতা নসিদুল হক কোন কথা বলতে নারাজ।

    মেয়ের পিতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না। গণ্যমান্য ব্যক্তি নিয়ে বসা হলে আপনি কি করবেন এমন জিজ্ঞাসায় তিনি বলেন, আমার মেয়ে ছেলের বাড়িতে গেছে, সে সেখানেই থাকবেন। আমি তাকে কেন নিয়ে আসবো।’

    ইউপি সদস্য আইবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে কোন সুরাহা করা যায় কিনা চেষ্টায় আছেন।’

    এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিষয়টি কেউ অবগত করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • সুজানগর পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

    সুজানগর পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

    এম এ আলিম রিপন ঃ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বরে মশা মারার ওষধ স্প্রে করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। পৌরসভার এমন উদ্যোগকে সার্বজনীনভাবে সহযোগিতার আহবানও জানান তিনি।পৌর মেয়র রেজাউল করিম বলেন, যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান,আঙ্গিনা, ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • আত্রাই উপজেলা পর্যায়ে কৃষি লোন মেলা-২০২৩

    আত্রাই উপজেলা পর্যায়ে কৃষি লোন মেলা-২০২৩

    রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-
    নওগাঁর আত্রাইয়ে সহজ শর্তে কৃষি লোন প্রদানের লক্ষে কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। কৃষিখাতে অগ্রগতি আরও প্রসারিত করার লক্ষে আত্রাই উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। এ মেলায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,রাকাব আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম,অগ্রনী ব্যাংক লিমিটেড আহসানগঞ্জ শাখা ব্যবস্থাপক হায়াত মাহমুদ, সোনালী ব্যাংক লিমিটেড ভবানীপুর শাখা ব্যবস্থাপক নুর নবী,জনতা ব্যাংক লিমিটেড আত্রাই শাখা রেজাউল করিম, জনতা ব্যাংক লিমিটেড বান্দাইখাড়া শাখা ব্যাবস্থাপক সাখাওয়াত হোসেন প্রমূখ। জানাগেছে, উপজেলার কৃষি ব্যাংক, জনতা, অগ্রনী, সোনালী ব্যাংক,পল্লী সঞ্চয় ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে বাহান্ন জন লোন গ্রহনকারীদের মধ্যে মোট সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন।
    সিং-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
    ভস্পপপঃ- উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,
    ভস্পপপঃ- অগ্রনী ব্যাংক লিমিটেড আহসানগঞ্জ শাখা ব্যবস্থাপক হায়াত মাহমুদ।
    ভস্পপপঃ- জনতা ব্যাংক লিমিটেড আত্রাই শাখা রেজাউল করিম।

  • গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি রাজিকুজ্জামান, সম্পাদক নাছিম

    গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি রাজিকুজ্জামান, সম্পাদক নাছিম

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।। পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মলন রাজিকুজ্জামান সুমনকে সভাপতি ও এমরানুল কবির নাছিমকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে বিশ্বনাথ মিস্ত্রী, আব্দুর রহমান সরদার, শেখ সাদ্দাম হোসেন, বিশ্বজিৎ রায়, সাইবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ সরকার ও নাঈম হোসরন, সাংগঠনিক সম্পাদক তানভীর হুসাইন, ইউসুফ গাইন ও বিপ্লব কুমার মিস্ত্রী ও দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রকি। রোববার বিকালে গড়ইখালী বাজার চত্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলন প্রস্তুতি কমিটির আহবায়ক গাউছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। সম্মানিত অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহদুল ইসলাম সজিব। উদ্বেধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের স ালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, প্রচার সম্পাদক খায়রুল আলম, জেলা আওয়ামী লীগনেতা আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, খুলনা জেলা স্বেচ্চ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃআবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার গাজী, এসএম আয়ুব আলী। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা রেজাউল ইসলাম রাজা, মাহমুদুনবী মিল্টন, সুরাজিৎ মন্ডল, অহিদুজ্জামান, আবু সাঈদ খান, গাজী কামরুল ইসলাম, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায়, সুকৃতি রায়, মফিজুর রহমান, ইমদাদুল হক টিটু ও এসএম লুৎফর রহমান

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় পুলিশ ভ্যান থেকে আসামী পলাতক; ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

    পাইকগাছায় পুলিশ ভ্যান থেকে আসামী পলাতক; ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছার পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামীকে ৪ ঘন্টার মধ্যে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে উপজেলার বিরাশী গ্রামের আবুল হাসানের ছেলে মনিরুল ইসলাম (৩৮) কে আটক করে থানা পুলিশ। পরে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ভ্যান যোগে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে পৌর সদরের পোস্ট অফিস মোড়ে পৌছালে আসামী মনিরুল হ্যান্ডকাপ সহ পুলিশ ভ্যান থেকে লাগিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোজাখুজির পর রাত ১০ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রোড থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
    এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, আসামী একটি ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে মনিরুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ ভ্যান যোগে থানায় আনা হচ্ছিল। থানার কাছা কাছি পৌছানোর পর হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামী মনিরুল পোস্ট অফিস মোড় থেকে পুলিশ ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ৪ ঘন্টা পর বাতিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকারি হেফাজত থেকে পলায়ন করার অপরাধে আসামী মনিরুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। থানার এএসআই নাসির উদ্দীন বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়ছেন ওসি রফিকুল ইসলাম।

  • পটিয়ায় শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনিকে সংবর্ধনা

    পটিয়ায় শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনিকে সংবর্ধনা

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কতৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ পটিয়ার ঐতিহ্যবাহী ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক – শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীবৃব্দের পক্ষ থেকে এক সংবর্ধনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন
    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলনদার। সংবর্ধিত অতিথি ছিলেন শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য উওম বৈদ্য,মুজিবুর রহমান,ইকবাল হোসেন,আবু তাহের,মহিলা অভিভাবক সদস্য ও ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ছেনুয়ারা বেগম।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সুকৃতি রানী দে,অলকেশ কুমার দাশ, হোসনেআরা বেগম,পপি বড়ুয়া,মৌলনা বাহাদুর,অনিমা রানী দে,খাইরুল ইসলাম, নিবেদন বিশ্বাস, শাহাব উদ্দীন, প্রদীপ রায় মিএ, নাসরিন আকতার,মোঃ ইদ্রিস, মুক্তি মজুমদার,। এসময় বক্তারা বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই – দুইবার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়কে জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্টানে উন্নত করা সহ বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।