Author: desk

  • মহালছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ,সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি

    মহালছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ,সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতিকালে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করার প্রতিবাদে মহালছড়ি উপজেলা আওয়ামী ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা।

    উক্ত হামলার প্রতিবাদে সকল উপজেলার ন্যায় মহালছড়িতেও ১৮জুলাই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

    বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়।

    উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি রতন কুমার শীল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ হতে যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।

    উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারী ছিনতাই

    নলছিটিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারী ছিনতাই

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারি ছিনতাই করা হয়েছে । মঙ্গলবার(১৮জুলাই ২৩) সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ সড়ক থেকে অচেতন অবস্থায় চালক মো. মোতালেব খান(৫৬) কে উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার সড়কে একটি ইজিবাইকে একজনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা জানায়, সে ভাড়ায় ইজিবাইক চালাতো। গতকাল রাতে সে বাড়ী ফিরেনি। এসময় তার ইজিবাইকের ব্যাটারির বক্স ভাঙ্গা ও ফাঁকা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাতের কোন একসময় তাকে চেতনানাশক খাইয়ে তার বাইকের ব্যাটারি ছিনতাই করা হয়েছে।

    আহত ইজিবাইক চালক ঝালকাঠি জেলা সদর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ইছাহাক খানের ছেলে মো.মোতালেব খান(৫৬)। বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মু.আতাউর রহমান জানান,খবর পেয়ে আহত চালককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইক মালিকের জিম্মায় রাখা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • পুঠিয়ায় উদ্দীপনের উদ্যোগে কালেকশন সেন্টার উদ্বোধন

    পুঠিয়ায় উদ্দীপনের উদ্যোগে কালেকশন সেন্টার উদ্বোধন

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ পুঠিয়াা শিলমাড়িয়ায় উদ্দীপনের উদ্যোগে ড্রাগন বাগান পরিদর্শন ও বিলমাড়িয়া কালেকশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় পল্লী কর্মসাহক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় এবং সিফাদ ডানিডা এর অর্থায়নে উদ্দীপন কর্তৃক বাস্তবায়িত রুরাল মার্কেটিং ট্রাস্ট ফার্মার প্লান্ট প্রকল্পের আওতায় এ কালেকশন সেন্টারের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডঃ আকন্দ মোঃ রফিকুল ইসলাম সিনিয়র জেনারেল ম্যানেজার এন্ড পিসি (আর এম টি পি) প্রকল্প পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা ও এস এম আর মাহে আলম সারোয়ার ম্যানেজার চেইন প্রকল্প পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম জোনাল ম্যানেজার উদ্দীপন রাজশাহী জোন, কৃষিবীদ জনাব মোত্তাফা কামাল প্রকল্প ম্যানেজার (আরএমটিপি) প্রকল্প নাটোর সদর, আরিফুর রহমান অ্যাকাউন্ট এন্ড প্রকিউটমেন্ট অফিসার (আরএমটিপি) প্রকল্প নাটোর সদর, সুজন আলী শাখা ব্যবস্থাপক উদ্দীপন পুঠিয়া শাখা, জাহাঙ্গীর আলম অ্যাসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলেটর (আরএমটিপি) উদ্দীপন পুঠিয়া, উক্ত অনুষ্ঠানে বক্তারা মার্কেটিং বিষয় পরামর্শ প্রদান করেন।

    মোঃ মাজিদুর রহমান মাজদার
    পুঠিয়া, রাজশাহী।

  • পুঠিয়া সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ঘটনার ৯ দিনেও আসামিরা অধরা হুমকিতে ভুক্তভোগী পরিবার

    পুঠিয়া সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ঘটনার ৯ দিনেও আসামিরা অধরা হুমকিতে ভুক্তভোগী পরিবার

    মাজেদুর রহমান, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ার ঝলমলিয়া হাট ইজারাকে কেন্দ্র করে পাঁচ লক্ষ টাকা চাঁদারদাবিতে সাবেক ছাত্রলীগ নেতা (অবঃ) সেনা সদস্য নাজমুল ইসলাম সুমনকে (৪৫) কুপিয়ে নুশংসভাবে রগকেটে শরীরের ২৪ স্থানে গুরুতর জখম করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী আহসানুল হক মাসুদকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। নৃশংস রগকাটা রক্তাক্ত জখমের ৯ দিন অতিবাহিত হলেও মামলার এজারহারভুক্ত প্রধান আসামী আহসানুল হক মাসুদগণ সন্ত্রাসী ও চাঁদাবাজির নিমিত্তে গড়া পেটুয়াবাহিনীকে গেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর তেমকোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে। বরং ঘটনার পর থেকেই রাজনৈতিভাবে একটি মহলের চাপে মামলা তুলে নিতে আসামিদের পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারে নৃশংস নির্যাতনের শিকার সুমনের বাবা পুঠিয়া পৌর আ’লীগের সহসভাপতি নজরুল ইসলাম এহিয়া সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন। সুমনের উপর নৃশংস ঘটনার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি রদাবী করে নজরুল ইসলাম এহিয়া বলেন, ঝলমলিয়া হাটের ইজারা নেয়াকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জের ধরিয়া মাসুদের সন্ত্রাসীর রাজনীতি প্রতিষ্ঠায় মাদক কারবারি, চাঁদাবাজ, দালালি নিয়ন্ত্রণে সাকিবুর রহমান মিঠু নামের কুলাঙ্গারসহ তার সহজাত অনুসারী ক্যাডাররা বিভিন্ন সময় ৫ লক্ষ টাকা চাঁদাদাবি করে আসছিল। তাদের চাহিদা মতো ওই টাকা দিতে অস্বীকার করায় সুমনকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাই আমিসহ আমার পরিবার বর্তমান অবস্থায় হতাশায় পরিবারিক জীবন-যাপনে নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার এজাহার ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমনের বাবা এহিয়া বলেন, উপজেলার স্থানীয় রাজনৈতিক অঙ্গনকে সন্ত্রাসী কায়দায় অস্থিতিশীল করে খুন চাঁদাবাজি, ধর্ষন ও মাদককারবারীদের নিয়ে রাজনৈতিক একটি মহল গড়ে তুলেছে বিশৃঙ্খলার সর্গরাজ্য। এরা আ’লীগের দলীয় নীতি আদর্শের বাহিরে থেকে অবৈধভাবে ক্ষমতা ও দলীয় পদের লোভে স্থানীয় এলাকায় সন্ত্রাসী কায়দায় অধিপত্য বিস্তার করছে। এজাহার মতে, পাঁচ লক্ষ টাকা চাঁদার দাবিতে সুমনের উপর অতর্কিত সন্ত্রাসী কায়দায় নৃশংস হামলা চালিয়ে নৃশংসভাবে কুপিয়ে সুমনের দুই হাত ও দুই পায়ে ধাড়ালো অস্ত্র চাইনিচ কুড়াল, চাপাতি, রামদা ও ছোরা দ্বারা শরিলের ২৪ জায়গায় রগকাটা গুরুত্বরো জখম করা হয়েছে। বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি অভিযোগ করে বলেন বলেন, ‘আমার পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি সুমন, তার যদি কিছু হয় তাহলে আমার পরিবারটির কী হবে? সুমনের স্ত্রী ও দুইটা নাবালক সন্তান রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে? আমার এই নাবালক বাচ্চারা পর্যন্ত স্কুলে যেতে ভয় পায়। কী অপরাধ করেছিলো আমার সন্তান সুমন? আমার সন্তান সুমনের উপর যে, নিমর্ম হামলা হয়েছে তা যেন আর কারও উপর না হয় আমি আপনাদের মাধ্যমে তার জোর দাবি জানাচ্ছি। মামলার এজাহারভুক্ত আসামীগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তারা ঝলমলিয়াসহ পুরো পুঠিয়া উপজেলায় হামলা, চাদাবাজী, মাদক ব্যাবসা, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। তাদের অত্যাচারে পুরো পুঠিয়ার মানুষ অতিষ্ট। আমিসহ পুঠিয়ার সকল স্তরের মানুষ এদের হাত থেকে মুক্তি চাই। এই ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে হামলার শিকার সুমনের মা নাদিরা চৌধুরী বেবীসহ তার চতুর্থ শ্রেনীর পড়ুয়া কন্যা নাফিজা ইসলাম তাহা উপস্থিত থেকে এ সময় সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা একজন ভাল মানুষ ছিলেন। সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় আজ আমার বাবাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। আমি বিচার চায় এবং শান্তিতে বসবাস করার অধিকার চাই। এছাড়াও সংবাদ সম্মেলনে সুমনের চাচাতো ভাই কাওসার সরদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রলীগ নেতা সুমনের উপর নৃশংস হামলার বিষয়ে জানতে চাওয়া হলে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই বলেন, ‘মামলাটি ডিবিতে হস্তান্তরের পর থেকে আসামিদের গ্রেফপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এমনকি প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে ঢাকাতেও তিন দিন অভিযান চালানো হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। জানা যায়, সাবেক ছাত্রনেতা সুমনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে ইতোমধ্যে পুঠিয়া উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সম্পাদক শাহরিয়ার রহিম কনক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিবাদলিপি দিয়েছেন। এতে সুমনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ নৃশংস ঘটনায় ১০ জুলাই বিক্ষোভ সমাবেশে বক্তব্যদেন, পুঠিয়া পরিষদের চেয়াম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুস সামাদ, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়ার সাবেক পৌর মেয়র ও যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, পুঠিয়া সদর ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু প্রমুখ। এছাড়াও সুমনের নৃশংস হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন উপজেলা আ’লীগের নেতা-কর্মী এবং শান্তিকামি উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণ। #

  • বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: মঙ্গলবার ১৮ জুলাই ১০ টায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। সভায় স্ব স্ব এনজির কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে কর্মকর্তারা উল্লেখ করেন। আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউড়ি, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম, ব্রাকের মতিউর রহমান, কারিতাসের মোঃ রফিকুল ইসলাম, বাংলা হোপের সজল বালা, রুপান্তরের মুনজিলা, সংগ্রামের আবুল হাসান প্রমুখ।#

  • ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে অনলাইন পোর্টাল  সংবাদ ৫২ ২৪ ঘন্টা খবরের জন্মদিন উদযাপন

    ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে অনলাইন পোর্টাল সংবাদ ৫২ ২৪ ঘন্টা খবরের জন্মদিন উদযাপন

    মোঃ লিটন মাহমুদ

    আজ ১৮ জুলাই রোজ মঙ্গলবার বিকেল পাঁচ টায় (২০২৩) ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে সংবাদ ৫২ ২৪ ঘন্টা খবর অনলাইন নিউজ পোর্টাল।
    মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ ৫২ ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জন্মদিন আয়োজন করা হয়।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদ ৫২র প্রধান উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির ।
    উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছান্তে ছিলেন সম্পাদক ও প্রকাশক সংবাদ ৫২ ও মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাধক মোঃসাখাওয়াত হোসেন মানিক ।

    এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল , এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ গোলজার হোসেন এবং মুন্সিগঞ্জ পোঁরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার এবং
    অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল হুডা হিটু ।
    মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুর দারু সালাম জামে মসজিদের সভাপতি হাজী মোঃ জজ মিয়া
    মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন ,
    মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাধক সাইফুল ইসলাম কামাল ।
    প্রকাশনা সম্পাদক মোঃ রাজ মল্লিক ,মোঃ হামিদ। সাংবাদিক তুষার এবং নাছির উদ্দিন,বুরজাহান, মোঃমহিউদ্দীন , শেখ ফরিদ পলক , নিলয় হালদার ,লিমন ,এছারাও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ ।
    অতিথিরা বলেন …বর্তমান প্রেক্ষাপটে অনলাইন নিউজ পোর্টালের অনেক গুরুত্ব রয়েছে আমরা বিশ্বাস করি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ প্রকাশে একই সঙ্গে সত্য তুলে ধরতে আপোসহীন ভূমিকা পালন করে আপনাদের নিকট পাঠক প্রিয়তা পেয়েছে সংবাদ ৫২ ২৪ ঘন্টা খবরের আগামীতে এই ধারা অব্যাহত রেখে সমাজ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতায় কাজ করে যাবো ইনশাল্লাহ।

  • লালমনিরহাটে জুন/২৩ইং শ্রেষ্ঠ থানা,হাতীবান্ধা

    লালমনিরহাটে জুন/২৩ইং শ্রেষ্ঠ থানা,হাতীবান্ধা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলায় সার্বিক কর্ম মুল্যায়নে জুন/২৩ইং শ্রেষ্ঠ থানা,হাতীবান্ধা। এরই স্বীকৃতি হিসেবে এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাতীবান্ধা থানা পুলিশ। (১৬ই জুলাই ২০২৩)ইং তারিখে মাসের মাসিক অপরাধ সভা লালমনিরহাট জেলার পুলিশ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । গত ১৮জুন ২০২২ইং তারিখে হাতীবান্ধা থানায় ওসি শাহা আলম, যোগদানের পর থেকে এ প্রজন্ত হাতীবান্ধা থানা শ্রেষ্ঠ হয়েছেন লালমনিরহাট জেলায় ৪বার রংপুররেঞ্জে ১বার ও বিশেষ পুরুষকার পেয়েছেন ১বার মোট ১বছরে হাতীবান্ধা থানা পুরুষকার পেয়েছেন ৬বার।লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে জুন/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, হাতীবান্ধা থানাকে নির্বাচিত করেন।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উক্ত সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতি:পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আলমগীর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মহোদয়সহ অন্যান্য অফিসারবৃন্দ।লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ হাতীবান্ধা থানা হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি শাহা আলম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।হাতীবান্ধা থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় স্যারদের কে ।আমার এই থানার সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।হাতীবান্ধা থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে হাতীবান্ধা থানা পুলিশ বদ্ধ পরিকর। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং হাতীবান্ধা থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে হাতীবান্ধা বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।

    হাসমত উল্লাহ।।

  • জয়পুরহাটে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৩ জন সক্রিয় সদস্য আটক

    জয়পুরহাটে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৩ জন সক্রিয় সদস্য আটক

    স্টাফ রিপোর্টার: নিরেন দাস

    জয়পুরহাটের সদর উপজেলায় কুখ্যাত কিশোর গ্যাংয়ের লিডার গোলাম মূর্তজাসহ তিন জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা।

    সোমবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার বটতলী এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

    মঙ্গলবার (১৮ জুলাই) সকালে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

    আটককৃতরা হলেন, সদর উপজেলার হালট্টি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম মূর্তজা (২৯), আতাউর রহমানের ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬) ও মোরসাালিন হোসেন (১৬)।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, জয়পুরহাট সদর উপজেলার বটতলী এলাকায় এক পথচারীকে নির্জন স্থানে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা আদায়ের চেষ্টা করলে তাদের হাতে নাতে আটক করতে সক্ষম হয় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল। তারা কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের প্রধান এবং মোরসালিন ও সালাম গ্রুপের অন্যতম সক্রিয় কিশোর গ্যাং সদস্য। তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানা এলাকার বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মর্তুজার গ্রুপে আরও ৫-৭ জন সক্রিয় সদস্য রয়েছে যারা সদর থানা এলাকার রেলগেইট ও বাজার এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।

    এবিষয়ে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত তিন আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

  • লক্ষ্মীপুরে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৫০

    লক্ষ্মীপুরে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৫০

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুরে বিএনপি’র পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ঘষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ, পথচারীসহ আরো অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকান ও গাড়ী ভাঙচুর করার ঘটনাও ঘটে। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সংর্ঘষ চলমান ছিলো। এদিকে ঘটনাস্থলের ১ কিলোমিটার দুরে কলেজ রোড়ে মোঃ সজীব নামের এক কৃষকদল কর্মীকে কুপিয়ে হত্যা করে।
    আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে পুলিশ কাঁদানী গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপি ও আওয়ামীলীগ এ দু’দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করার উদ্দেশ্যে দলীয় নেতা-কর্মীরা শহরে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন।
    বিকেল ৪টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ্যানি চৌধুরীর নেতৃত্বে শহরের গোডাউন রোড থেকে পদযাত্রায় মিছিল নিয়ে বের হন। এসময় শহরের সামাদ একাডেমীর মোড়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের ব্যানার পেষ্টুন ছেঁড়া শুরু করে বিএনপির কর্মীরা। মিছিলের মাঝামাঝি স্থান থেকে বিএনপি’র ৩০/৪০ জন নেতা-কর্মী হঠাৎ করে কলেজ রোডের দিকে আওয়ামীলীগের শান্তি সমাবেশ আসা লোকজনকে ধাওয়া করে।
    এতে পথচারীসহ ৩জন আহত হন।এসময় গুরুতর আহত অবস্থায় মদিন উল্যাহ হাউজিং এর একটি ভবনের দ্বিতীয় তলায় আশ্রয়ের জন্য দৌড়ে গিয়ে লুটিয়ে পড়ে এক যুবক। এর কিছুক্ষন পর ওই যুবক প্রচুর রক্তক্ষরণে মারা যায় বলে জানান বাড়ীর মালিক। যুবকের নাম সজিব তার বাড়ী চরশাহী বলে প্রাথমিকভাবে জানা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
    এদিকে বিএনপির মিছিলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ডায়াবেটিক হসপিটাল এলাকায় পৌঁছালে পেছন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। একইভাবে শহরের বাগবাড়ী এলাকায়ও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীরা।
    এদিকে ডায়াবেটিক হসপিটাল সড়ক হয়ে বিএনপি’র নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়তে থাকে বিএনপি নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ারসেল ও কাঁদানী গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে আরো ২০ জন আহত হন।
    জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা একযোগে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপরে গুলি বর্ষণ করে। এসময় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাসান মাহমুদ ইব্রাহিমসহ আহত হয় অর্ধশত নেতাকর্মী।
    লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বিএনপি’র হামলায়
    সদর সার্কেল সোহেল রানা
    ওসি মোসলেহ উদ্দিনসহ পুলিশের ২৫ জন আহত হন বলে জানান তিনি।

  • কুষ্টিয়া ইউনিয়নে বিদ্যাগঞ্জ বাজারসহ বিভিন্ন উন্নয়নমূলক  কাজের উদ্বোধন

    কুষ্টিয়া ইউনিয়নে বিদ্যাগঞ্জ বাজারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ বাজারের ক্রেতা-বিক্রেতাদের জনদুর্ভোগ নিরসনে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ লক্ষাধিক টাকা ব্যায়ে বাজারের বিভিন্ন রাস্তা আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

    সোমবার বিকাল ৫টায় এ আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

    এই উপলক্ষে প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানের পুর্বে আয়োজন আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন-আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের জনসাধারনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট তৈরীসহ হাট বাজারের উন্নয়ন সাধন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ বিদ্যাগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন- মেরামত কাজ শেষে হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বিগত বছরগুলোর ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক কালুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম, ইউপি সচিব আবু রায়হান, বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম মারফত,এমদাদুল হক,বাদশা মিয়া,আজিজুল হক,সহ বাজারের নেতৃবৃন্দসহ সকল ইউপি সদস্যগণ বক্তব্য রাখেন। পরে বাজার ও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন সনস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।