Author: desk

  • প্রেস কাউন্সিলের সাবেক সচিব আবারো সচিবে যোগদান

    প্রেস কাউন্সিলের সাবেক সচিব আবারো সচিবে যোগদান

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    বাংলাদেশ প্রেস কাউন্সিলে সচিব হিসেবে যোগদান করেছেন অবসর প্রস্তুতি ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

    ১৭জুলাই,২০২৩ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১১জুলাই তাঁর এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। শ্যামল চন্দ্র কর্মকার বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম ব্যাচের কর্মকর্তা এবং প্রেস কাউন্সিলে যোগদানের পূর্বে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলে তিনি ইত:পূর্বে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • জয়পুরহাটে আ”লীগ-বিএনপি সংঘর্ষ,পুলিশ ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জন আহত

    জয়পুরহাটে আ”লীগ-বিএনপি সংঘর্ষ,পুলিশ ইউপি চেয়ারম্যানসহ ৪৪ জন আহত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশ-ইউপি চেয়ারম্যানসহ মোট ৪৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইফাতকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা। পরে জেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র, জানালা দরজা ভাঙচুর করে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

    জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘বিকেলে শহরের প্রধান সড়কে শান্তি মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে একত্রিত হচ্ছিলাম। এ সময় বিএনপির পদযাত্রা থেকে পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলা ছাত্রলীগ সভাপতি রাজা, জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক রাহাত, পৌর ছাত্রলীগের সহসভাপতি বর্ষণ, পৌর ছাত্রলীগের সভাপতি আবু কাহাত, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগকর্মী ইফাতসহ ১২ জন আহত হন।

    এদিকে একই অভিযোগ করেছেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। তিনি বলেন, ‘বিকেলে পদযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করছিলাম। এ সময় রেল লাইনের পূর্ব পাড় থেকে বিনা উসকানিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ।’

    তিনি দাবি করেন, ইটের আঘাত ও পুলিশের রাবার বুলেটে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্জলসহ মোট ২৫ জন আহত হন। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির অফিসে ভাঙচুর চালায়।’

    জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইফাত নামে একজনকে বগুড়ায় স্থানান্তর করে হয়েছে।

    এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি।

  • ফুলবাড়ীয়া জমি সংক্রান্ত শত্রুতার জেরে বসতঘর পোড়ানোর অভিযোগ

    ফুলবাড়ীয়া জমি সংক্রান্ত শত্রুতার জেরে বসতঘর পোড়ানোর অভিযোগ

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জমা জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে মোঃ হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির বসত বাড়ি ও গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১২ টার দিকে রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটনা ঘটে।
    এ বিষয়ে হেলাল উদ্দিন ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বিবাদীরা হলেন— একই বাড়ির ১। আবু বকর সিদ্দিক (৬০), ২। ইদ্রিস আলী (৪৫), ৩। কাজল মিয়া (২৮), ৪। সেলিম মিয়া (২৮), ৫। শাহা আলম (৩৫), ৬। ওয়াজ উদ্দিন (৩৫), ৭। মাহাবুল (৩৭),
    অভিযোগ সূত্রে জানা যায়ঃ বাদী ও বিবাদী একই গোষ্ঠীর লোক ও পাশাপাশি বসবাস করেন। হেলাল উদ্দিন পৈত্রিক ভাবে ৪৩ শতাংশ জমি দীর্ঘ ৩৫ বছর যাবত খতিয়ান নং—১৬১৭, দাগ নং—৩২২০ মূলে ভোগ দখল করে চাষাবাদ ও বসবাস করে আসছিল । কিন্তু তারই বাড়ির পার্শ্ববর্তী প্রভাবশালী প্রতিবেশী আবু বকর ছিদ্দিক গংদের জমিটি তাদের দখলে নিতে বিভিন্ন অপচেষ্টা চালানোর এক পর্যায়ে গত ১৬ জুলাই রাত ৯.৩০ ঘটিকায় বাড়ির পাশেই থাকা মেহগনি ও বিভিন্ন প্রজাতীয় গাছ কেটে ফেলে । গাছ কাটার বিষয়ে হেলাল বলেন রাত পোহালে দরবার ডাকাবে বলে থাকে, বিবাদীগন আরও ক্ষিপ্ত হয়ে এই রাতে অনুমানিক ১২ টায় মামলার বাদীর বসত বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে ও গোয়াল ঘরে আগুন দেয় । আগুনে উত্তাপ ও ধোঁয়া ছড়িয়ে পরলে প্রতিবেশীরা ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিস ও পুলিশে সহায়তা চায়।
    হেলাল উদ্দিন জানান, বিবাদীরা জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার কারণে দা, লাঠি, লোহার, শাবল, দেশীয় অন্ত্র শন্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের বসত ঘরে আগুন দিয়ে আমাদের বসত ঘর সম্পূর্ণভাবে পুরিয়ে আমাদেরকে স্বপরিবারে ভিটা ছাড়া করে দিয়েছে। আগুনে আমার ঘর, রান্নাঘর সহ ঘরে থাকা মালামাল পুরে ভস্মীভূত হয়ে গেছে। যাতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    ফুলবাড়িয়া থানা এসআই স্বপন মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। পরবতীর্ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

  • দুমকিতে নবনির্বাচিত মেম্বার হয়ে স্ত্রীকে জোরপূর্বক তালাক দিলেন আওয়ামী সভাপতি

    দুমকিতে নবনির্বাচিত মেম্বার হয়ে স্ত্রীকে জোরপূর্বক তালাক দিলেন আওয়ামী সভাপতি

    এস আল আমিন,
    পটুয়াখালী প্রতিনিধিঃ

    পটুয়াখালীর দুমকী উপজেলায় ১৭’জুলাই অনুষ্ঠিত শ্রীরামপুর ইউপি নির্বাচনে জয়ী হবার কয়েক ঘন্টার পরে ২য় স্ত্রীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তালাক দেয়ার অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি সদস্য মো. নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে।

    সোমবার (১৮ জুলাই) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা দুমকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার প্রথম স্ত্রী মোসা. নাসিমা বেগম একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নাসির ও নাসিমা দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে।

    ভুক্তভোগী নার্গিসের বাবার বাড়ি পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি ইউনিয়নের আমিনপুর গ্রামে।সে দুমকি আংগারিয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনায় চাকরি করেন।

    এ বিষয়ে নাসির উদ্দীন মৃধার ২’য় স্ত্রী মোসা. নার্গিস বেগম অভিযোগ করে বলেন, আমাকে হাত-পা বেঁধে জোরপূর্বক তালাক রাখা হয় এবং মারধর করা হয়েছে। এছাড়াও তাদের ঔরসে সন্তানকে আটকে রেখেছে। সন্তান ফিরে পেতে দুমকি থানায় গিয়ে অভিযোগ দেয়া হয়েছে। পরবর্তীতে এব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান। তিনি আরও বলেন, আড়াই বছর পূর্বে দুমকী প্যাদা বাড়ির বাদশা প্যাদার স্ত্রীকে কৌশলে বিয়ে করেন নাসির উদ্দিন মৃধা। বর্তমানে নাসির-নার্গিস দম্পতির ২২ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

    এ বিষয়ে জানতে নাসির মৃধার মুঠোফোন নম্বর (01713954759) এ একাধিক বার কল দিলেও ওয়েটিং পাওয়া যায়। পরবর্তীতেও চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

  • রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি সানা সাধারণ সম্পদক শাকিল

    রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানা সাধারণ সম্পদক শাকিল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠিত এ সভায় মোঃ শাকিল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

    আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদসহ সহযৌগি সংগঠনের নেত্রীবৃন্দ।

    পরে মোঃ সানাউল্লাহ সানাকে সভাপতি সাধারণ সম্পাদকে মোঃ শাকিল খানকে সাধারণ সম্পাদক করে
    স্বেচ্ছাসেবকলীগ গোদাগাড়ী পৌর শাখার কমিটি ঘোষনা করেন। গঠিত কমিটির নেতৃত্বে আগামী দিনে দলকে সুসংগঠিত বিশেষ ভূমিকা রাখবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে এপেক্স  বাংলাদেশের এর ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে এপেক্স বাংলাদেশের এর ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    গতকাল ১৯ জুলাই ২০২৩ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে এপেক্স বাংলাদেশের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান এর সভাপতিত্বে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিনিধি রবিউল হোসেন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন , আবদুল্লাহ ফারুক রবি, মোরশেদ রেজা সবুজ,নাফিস করিম, মোরশেদুল আলম, মোহাম্মদ রুবেল,সাংবাদিক শাহজাহান, সেলিম চৌধুরী প্রমুখ।
    বক্তারা বলেন, এপেক্স ক্লাবের সামাজিক ও মানবিক কাজগুলোর মাধ্যমে দেশ ও সমাজ উপকৃত হচ্ছে। এই ক্লাব মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রংসশনীয়। এপেক্স ক্লাব পটিয়া অল্প দিনেই মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। মানবিক ও সেবামূলক কাজের মাধ্যমে পটিয়াতে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

  • লক্ষ্মীপুরে নিহত সজিব হত্যার বিচার দাবি করে আ,লীগ

    লক্ষ্মীপুরে নিহত সজিব হত্যার বিচার দাবি করে আ,লীগ

    নাজিম উদ্দিন রানা:
    বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে সংঘর্ষের ঘটনায় নিহত সজীবের হত্যার বিচার দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বুধবার (১৯ জুলাই) জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিচার দাবি করেন।

    এসময় নয়ন বলেন, একজন পথচারী ব্যাক্তিগত শত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। খবর নিয়ে জানা গেছে তার কোন রাজনৈতিক পরিচয় নেই। কর্মসূচি চলাকালিন সময়ে বিচ্ছিন্ন ঘটনায় নিহত হওয়ার পরে গভীর রাতে বিএনপি তাকে নিজেদের দলীয় কর্মী দাবি করে ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগকে দায়ী করার অসৎ উদ্দেশ্যে বিএনপি হত্যার ষড়যন্ত্রে মেতেছে।

    তিনি বলেন, এমন হত্যার ঘটনা ন্যাক্কারজনক। আমরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানাই। একইসঙ্গে সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাই।

    সংবাদ সম্মলনে তিনি বলেন, বিএনপি এ জেলাকে অশান্ত করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    তিনি আরও বলেন, দেখা গেছে বিএনপি নেতারা তাদের সভা সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অশালীন ভাষায় ব্যবহার করে বক্তব্য দেয়।এমন আপত্তিকর বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি নেতারা তাদের কর্মীদের সহিংস হতে উস্কানি দিচ্ছে। বিএনপির ছত্রছায়ায় ইতিপূর্বে (বিএনপির ক্ষমতাকালিন) লক্ষ্মীপুর সন্ত্রাসীদের জনপদ হয়ে ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রশাসনের সহযোগীতায় এ জনপদকে সন্ত্রাসমুক্ত করা হয়েছে। এজন্য লক্ষ্মীপুরবাসী এখন আওয়ামী লীগের উপর অনেক আস্থাশীল।তারা তাই উঠে পড়ে লেগেছে লক্ষ্মীপুরকে ফের অশান্ত করে লুটপাট, হত্যাযজ্ঞ সহ বিভিন্ন নির্বিচার চালিয়ে যেতে।

    এ সময় অ্যাডভোকেট নয়ন বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, দয়া করে লক্ষ্মীপুরে সন্ত্রাস কিংবা অশান্ত জনপদ বানানোর ষড়যন্ত্র থেকে বিরত হোন। শুধুমাত্র রাজনীতির অসৎ চিন্তায় এ জনপদের সাধারণ মানুষের জানমাল নিয়ে খেলা খেলবেন না।

    সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, দুই দলের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। আওয়ামী লীগ উত্তর তেমুহনী এলাকায় শান্তি সমাবেশ করছিল এবং বিএনপি দক্ষিণ তেমুহনী থেকে ঝুমুর এলাকায় পদযাত্রা কর্মসূচি করছিল। এ অবস্থায় ওই সময়ে কলেজ রোডে আমাদের কিংবা তাদের দলীয় কর্মসূচিতে আসা কারও অবস্থান করার কথা নয়। তাহলে রাজনৈতিক সহিংসতায় সেখানে হত্যাকাণ্ড ঘটার কোন সুযোগও থাকে না। এদিন ব্যাক্তিগত কারণে বিচ্ছিন্ন ঘটনায় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।

  • চট্রগ্রাম নগরীর বন্দর,ইপিজেড আলাদা আলাদা অভিযানে চোরাই মোবাইল–ইয়াবা সহ ৪জন আটক

    চট্রগ্রাম নগরীর বন্দর,ইপিজেড আলাদা আলাদা অভিযানে চোরাই মোবাইল–ইয়াবা সহ ৪জন আটক

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি পুলিশের পৃথক অভিযানে নগরীর বন্দর ও ইপিজেড থানা এলাকা থেকে মোট ৪ জন কে আটক করেছে পুলিশ টিম।
    সিএমপি চট্রগ্রাম দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৭ জুলাই মোঃ রায়হান নামে যুবক সল্টগোলা ক্রসিং মোড়ে পৌঁছালে সেখানে মোবাইলে কথা বলা অবস্থায় ১ জন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল (মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

    সে দ্রুত সল্টগোলা পুলিশ বক্সে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ বন্দর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই-আব্দুল্লাহ আল নোমানসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে বাদির শনাক্ত মতে ঘটনার মূল হোতা অভিযুক্ত মোঃ জুয়েলকে বন্দর থানাধীন দঃ মধ্যম হালিশহর লোহারপুল, ফজল আমিন কোম্পাঞ্জর বিল্ডিংয়ের নিচতলা থেকে আটক।
    বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল সেট উদ্ধার করে।
    প্রাথমিক তদন্তে আটককৃতর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের আছে বলে জানান।
    ……….
    ইপিজেড থানার ইয়াবা মামলা:
    এদিকে সিএমপি পুলিশের সূত্রে জানায় ইপিজেডের খেজুরতলা বেড়ীবাধ (গোল-চত্তর)মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পুলিশের অভিযানে
    ২০,০০০(বিশ হাজার)ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।
    আটককৃতরা হলেন মোঃ আলমগীর, মোঃ ইরফান, মোঃ আলী(মাহমুদুল হক)।
    আটককৃতদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কতর্ব্যরত ডিউটি অফিসার।

  • মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন

    মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন

    মুন্সীগঞ্জ প্রতিনিধি
    মুন্সীগঞ্জে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজে র শিক্ষার্থীরা বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে উপস্থিত ছিলেন।

    মুন্সীগঞ্জ পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন,সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সিদ্ধার্থ শষ্কর বিপন, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক মিয়াসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা বৃন্দ।

    এসময় প্রধান অতিথি আব্দুল হাই তালুকদার পূবালী ব্যাংকের বিভিন্ন সার্ভিস নিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন ধরনের হিসাব খোলা, ডিপোজিট হিসাব খোলা, স্কুল ব্যাংকিং হিসাব খোলা, রেমিট্যান্স উত্তোলন, ফরেইন এডুকেশন খোলা, ক্রেভিট কার্ড প্রদান, পাই ব্যাংকিং মোবাইল অ্যাপস এবং অন্যান্য সার্ভিস বিষয় তুলে ধরেন।

  • নীলফামারী জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর মাঠ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত

    নীলফামারী জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর মাঠ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    বুধবার ১৯ জুলাই ২০২৩ তারিখ পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে সকাল ০৯.০০ ঘটিকায় কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সঃ), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই, এএসআই (সঃ) হতে এসআই (সঃ) পদোন্নতি পরীক্ষা ২০২৩ এর মাঠ পর্যায়ের পরীক্ষা গ্রহণ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি গোলাম সবুর পিপিএম-সেবা ।
    এসময় আরো উপস্থিত ছিলেন পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, দিনাজপুর ও জনাব মোঃ মির্জা সাজ্জাদ আলম, আরআই (ভারপ্রাপ্ত) পুলিশ লাইনস, নীলফামারী।