Author: desk

  • পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা

    পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা

    মোহাম্মদ বাবুল হোসেন ,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বিএনপির পদযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর ঢল।প্রচন্ড গরম উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পঞ্চগড় জেলা শহর।ছাত্র, তরুণ, যুবক,বৃদ্ধ, মহিলা,কেউ বাদ নেই সবাই অংশগ্রহণ করেছে এক দফা দাবী আদায়ের পদযাত্রায়।
    পঞ্চগড়ের পাচঁ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন।পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে পদযাত্রাটি বের হয় মুহূর্তেই পদযাত্রা টি দীর্ঘ শারিতে পরিণত হয়।পরে জেমজুট বাজারে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আসাদ,বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি তারেকুজ্জামান তারেক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস, জেলা মহিলা দলের সভানেত্রী লায়লা আঞ্জুমান বানু মুক্তি, সাবেক ছাএনেতা মো: ইউনুস শেখ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু,কৃষক দলের সদস্য সচিব শাহজাহান আলম সিরাজ, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন, আটোয়ারী উপজেলা বিএনপি সদস্য সচিব কুদর-ই-খুদা,জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুদাউদ প্রধান, যুগ্ন আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল নেতা।
    বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। প্রায় ৮ কিলোমিটার হেটে পদযাত্রায় অংশ নিয়ে প্রতিবাদ জানানো হয়।
    এসময় তিনটি পয়েন্টে পৌর বিএনপি ঠান্ডা পানি ও শরবতের ব্যবস্থা করেন সাবেক মেয়র তৌহিদুল ইসলাম বিএনপির সিনিয়র নেতা । ফরহাদ হোসেন আজাদ বক্তব্যে বলেন বর্তমান সংসদ ভেঙ্গে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, শেখহাসিনা কে পদত্যাগ করতে হবে। ২০১৮ সালের নির্বাচনের কথা মানুষ ভুলেনি।একদফা দাবী আদায়ের আজ প্রথম ধাপ, ইনশাআল্লাহ আগামিদিনে একদফা দাবী আদায়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে যে কোন ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ,যুগ্ম আহ্বায়ক বিএনপি এ্যাড.আদম সুফি, ওলামা দলের আহবায়ক আব্দুল আলীম খাঁন, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মাসুম

  • নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে এসপি সাদিরা খাতুন

    নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
    উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৮ জুলাই) প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পরীক্ষা গ্রহণ কমিটি পরীক্ষার্থীদের তৈরীকৃত অস্থায়ী ক্যাম্পে স্থাপিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত উক্ত ক্যাম্প প্রশিক্ষণে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই(সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
    পুলিশ সুপার ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি ক্যাম্প পরিদর্শন করার জন্য উপস্থিত হলে প্রশিক্ষণার্থীরা মহোদয়কে সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পদোন্নতি হলো কোনো কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করা। এটি নির্ভর করে কর্মীর যোগ্যতা ও দক্ষতার উপর। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নতি কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে। তিনি আরো বলেন, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে পুলিশ সদস্যদের কেন্দ্রীয় মেধাতালিকা প্রণয়ন করা হবে। একমাত্র কঠোর প্রশিক্ষণের মাধ্যমে মেধাতালিকায় স্থান পাওয়া সম্ভব।
    এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের অভিযানে গ্রেফতার

    নড়াইলে বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের অভিযানে গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবলু
    শেখ হত্যা মামলায় আপন দুই চাচাতো ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান
    ব্যাটালিয়ন র‌্যাব-৬ (যশোর) এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের
    মৃত আজমল শেখের দুই ছেলে রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে (৪০)। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ১৮ জুলাই দুপুরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা
    হয়েছে।
    প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুলাই রাতে তথ্য প্রযুক্তি
    ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের
    একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার
    মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই হত্যাকান্ডের
    মূলহোতা নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে(৪০) গ্রেফতার করা
    হয়। গ্রেফতারৃকত আসামীরা আপন দুই ভাই। তাদের পিতার নাম মৃত আজমল শেখ।
    গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার
    করেছে। আসামীদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
    উল্লেখ্য যে, গত ১১জুলাই সকালে আসামী রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায়
    থাকা একটি তালগাছ কাটতে যায়। খবর পেয়ে বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ
    কাটতে বাধা দেয়। তখন আসামী রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের বুকে
    আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন বাবলু শেখকে লোহাগড়া
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
    করেন।
    এ ঘটনায় গত ১২ জুলাই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায়
    ২৭জনকে আসামী করে মামলাটি দায়ের করেন (মামলা নং-১২)। এর মধ্যে দুজন
    আসামীকে গ্রেফতার করা হলো।
    লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,‘ বাবলু শেখ হত্যা
    মামলায় র‌্যাব-৬ এর একটি টীম দুজন আসামীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর
    করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ঝিনাইদহে বিএনপির পদযাত্রা

    ঝিনাইদহে বিএনপির পদযাত্রা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    “ভোট চোর, ভোট চোর শেখ হাসিনা ভোট চোর” শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ঝিনাইদহের রাজপথ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বিএনপির পদযাত্রা কর্মসূচীতে এই শ্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই পদযাত্রা কর্মসুচির আয়োজন করে। ২০১৮ সালের পর এটিই বিএনপির সবচে বড় শোডাউন। বুধবার সকাল থেকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামানে জেলার ৬ উপজেলা থেকে শত শত নেতাকর্মীরা আসতে থাকে। বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে বিরাট মিছিল শুরু হয়। মিছিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর ঘুরে আরাপপুরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কৃষকদল নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, বিএনপি নেতা এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পাপপু, শাহজাহান আলী, কালীগঞ্জের আব্দুল হামিদসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পদযাত্রা শেষে এক সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বর্তমান সরকারকে অবৈধ দাবী করে দ্রæত নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান। তিনি বলেন, এ সরকার ভোট চোর হিসেবে বিশে^ পরিচিত হয়েছে। হিরো আলমের মতো সামান্য ইউটিউবারকে ভয় পায় ফ্যাসিষ্ট হাসিনা। এই জন্য তাকে মারধর করে আরাফাতের জন্য ময়দান খালি করেছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, জনতার সাগরে জেগেছে উর্মি। পালানোর আর কোন রাস্তা নেই। হাসিনা ও তার দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের পদত্যাগে বাধ্য করবে দেশের জনগন। তিনি বলেন, যুবদল নেতা লিটনকে যারা পঙ্গু বানিয়েছে তাদের রক্ষা নেই। অচিরেই তাদের মোকাবেলা করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায়  কলেজ ছাত্র নিহত

    ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। হাটগোপালপুর রাইচরণ তারিনী চরণ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র মিজান হরিশংকরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে এলঅকায় শোকের ছায়া নেমে এসেছে। হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টার দিকে কোদালিয়া প্রাইমারী স্কুলের কাছে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায় মিজানুর। এতে সে গুরুতর আহন হয়। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার বেলা দুইটার দিকে মারা যায়।

  • নড়াইলে প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন এসপি সাদিরা খাতুন

    নড়াইলে প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর প্যারেড ও সাক্ষাৎকার গ্রহণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (১৯জুলাই) পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই(সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
    পুলিশ সুপার ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি উক্ত পরীক্ষা গ্রহণের জন্য উপস্থিত হলে প্রশিক্ষণার্থীরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে।
    এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; জনাব মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    নড়াইলে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কণ্যা
    মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও
    অগ্রযাত্রা অব্যহত রাখতে নড়াইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৯ জুলাই) বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুচিরপোলে
    অনুষ্ঠিত শান্তি সমাবশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের
    সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা
    আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক
    দেবাশিষ কুন্ডু মিটুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভ’ইয়া প্রমূখ।
    এ সময় আরো উপস্থিত ছিলেন,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু
    সুলতান,শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ^াস, বাশগ্রাম ইউনিয়নের
    সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক
    চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ সহ জেলার বিভিন্ন নেতাকর্মী।
    এর আগে ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে নড়াইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে
    নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • তানোরে  শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

    তানোরে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার (আর্থিক অনুদান) অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলার কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয় দিয়ে কর্মসূচি শুরু করা হয়েছে। আগামিতে পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হবে।
    জানা গেছে, গত ১৯ জুলাই বুধবার উপজেলার কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১৫ জন শিক্ষার্থীর হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় ও সভাপতি রামিল হাসান সুইটের সভাপতিত্বে (অনুদান) অর্থ বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন। এদিকে আর্থিক অনুদান পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।#

  • পিরোজপুরে এনপিপির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    পিরোজপুরে এনপিপির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    পিরোজপুর প্রতিনিধি //

    আজ ১৯শে জুলাই ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে এনপিপি পিরোজপুর জেলার নেতাকর্মীরা দলীয় কার্যালয় দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

    অদ্য বিকাল পাঁচটার সময় এনপিপির পিরোজপুর জেলা দলীয় কার্যালয় মো.ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সভাপতি সৈয়দ অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন তালুকদার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন জলাবাড়ি ইউনিয়ন সভাপতি মো.আউয়াল হোসেন , স্বরূপকাঠি পৌর সভাপতি মো.রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।
    এ সময় সংক্ষিপ্ত আলোচনায় জেলা সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন বলেন,২০০৭ সালে এই দিনে জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিল’র নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্ম প্রকাশ করে এনপিপি।দেখতে দেখতে ১৬ টি বছর অতিবাহিত হয়ে গেছে ।মরহুম শওকত হোসেন নিলুর ছোট ভাই বর্তমান চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন (ছালু) প্রয়াত নেতার আদর্শকে বাস্তবে রূপ দিয়েছেন।আজ এনপিপি বাংলাদেশের মাটিতে শক্ত অবস্থানে রয়েছে। পার্টির মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ এবং সফল সংগঠক মোঃ ইদ্রিস চৌধুরী এবং দলের উপদেষ্টা, প্রেসিডিয়াম সদস্য, ও নেতা কর্মির সমন্বয় দল আজ গণমানুষের রাজনৈতিক দলে পরিনত হয়েছে। বাংলাদেশের প্রায় সব কটি জেলাতেই আমাদের রয়েছে অফিস। পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সহ সবগুলো নির্বাচনে রয়েছে এনপিপির অংশ গ্রহণ।

    তিনি আরো বলেন, দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর বলেন “নিরপেক্ষ নির্বাচনই হবে গনতন্ত্র বিকাশের একমাত্র হাতিয়ার” আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনে প্রার্থী দিবে। তাই গনতন্ত্রের বিকাশ করতে হলে নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নাই, তাই দলকে আরো সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শক্ত কমিটি গঠন করার আহবান জানান।

  • দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে জাপার দলীয় মনোনয়ন প্রত্যাশী রুবেল

    দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে জাপার দলীয় মনোনয়ন প্রত্যাশী রুবেল

    ষ্টাফ রিপোর্টারঃ
    দ্বাদশ সংসদ নির্বাচনে ছাতক এবং দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত ২২৮ নং সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি তরুণ রাজনীতিবিধ পল্লীবন্ধুর আদর্শের সৈনিক রুবেল আলী এসডি রুবেল।

    গত প্রায় ২যুগেরও বেশি সময় ধরে এই জনপদের দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে জায়গা করে নিয়েছেন রুবেল আলী। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রুবেল আলীকে চায় সুনামগঞ্জ-৫ আসনের জনগন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির প্রবীন নেতা`রা জানান, সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের দুঃসময়ের রাজপথ যোদ্ধা হিসাবে সবথেকে জনপ্রিয় অবস্থানে রয়েছেন রুবেল আলী । দলে তার সাথে মনোনয়ন প্রতিযোগিতায় যারা আছেন, তারা রাজনৈতিক মাঠে বিতর্কিত ও রাজনৈতিক অপশক্তি। যারা জাতীয় পার্টির সাইনবোর্ড ব্যবহার করে জামাত-বিএনপি`র সাথে সক্ষতা করে নিজের আখের গোছাতে মরিয়া থাকে। সুনামগঞ্জ-৫ আসনের বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে জানা যায়,সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে রুবেল আলী
    প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের আস্থা,বিশ্বাস,ভালোবাসা অর্জন করতে পেরেছেন এক যুগেরও বেশি সময় ধরে। জনতার ভোটের ব্যাংকে সমীক্ষা রুবেল আলীর ডায়নামিক লিডার শীপকে নিয়ে গেছে বিকল্পহীন উচ্চতায়।

    দলীয় প্রতিযোগিতা ও গ্রহনযোগ্যতায় যেমন তার প্রতিদ্বন্দ্বী নেই, তেমনি জনগনের কাছেও তার গ্রহনযোগ্যতার প্রশ্নে তিনি অপ্রতিদ্বন্দ্বী। তিনি সার্বক্ষনিক মিশে আছে এই জনপদের গণ মানুষের সাথে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে দলটির প্রধান পৃষ্টপোক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে তিনি কাজ করে যাচ্ছেন জনকল্যাণমুখী। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে করে যাচ্ছে গণসংযোগ। সাধারন মানুষের কাছে তিনি তুলে ধরেন পল্লীবন্ধুর শাসনামলের বিভিন্ন উন্নয়ন মোলক কর্মযজ্ঞের কথা।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় পার্টির জনপ্রিয় গ্রহণযোগ্য প্রার্থীর সন্ধানে জরিপ চালাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির নীতিনির্ধারকরা।

    এ ব্যপারে স্থানীয় জনমতের উপরেও সমীক্ষা চলছে। ভোট বিশেষজ্ঞদের মতে সুনামগঞ্জ-৫ আসনের ভোট চিত্রে যে সমীকরণ চলছে সেটা হচ্ছে সুষ্ঠুভাবে জাতীয় পার্টি ও রুবেল আলীর সমর্থনে মেরুকরণ।

    জাপার স্থানীয় প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রুবেল আলীর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই, তার কোনো অলটারনেটিভ নেই। অন্য যারা আছেন তারা হলেন বসন্তের কোকিলের মতই, যারা কখনোই জাতীয় পার্টির বন্ধু হতে পারেন না। কারন তাদের মধ্যে এরশাদের আদর্শ নেই। তারা সময় সুযোগে এমপি হওয়ার নেশায় কখনো আওয়ামী লীগ, কখনো জামায়েত বিএনপি `র সাথে সক্ষতা করে ঝোপ বুঝে কোপ মারেন। জনধারনা এটি নিশ্চিত যে, জাতীয় পার্টির মনোনয়নে রুবেল আলীই একমাত্র তৃণমূলের সমর্থিত প্রার্থী। জনপ্রত্যাশী প্রার্থীও তিনি। পপুলার ভোটের পূর্বাষ তাকে টপ ফেবারিট প্রার্থীর ইমেজে রাখছেন স্থানীয় জনগণ।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রুবেল আলী বলেন, আমি শৈশব থেকেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে সময় দিয়েছি। পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নেই তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নির্দেশে সুনামগঞ্জ-৫ আসনের সাধারণ মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছি। আগমী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চাইবো। দল যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন তবেই আমাকে দল থেকে মনোনীত করবেন। দল আমাকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দিলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য প্রতিযোগিতামুলক নির্বাচন হলে আমি সাধারণ জনগণের ভোটে বিজয়ী হয়ে পল্লীবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহয়তা করতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।