Author: desk

  • চট্রগ্রাম নগরীর এক হিজড়া সর্দারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে  মানববন্ধন-হিজড়াদের

    চট্রগ্রাম নগরীর এক হিজড়া সর্দারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন-হিজড়াদের

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর তৃতীয় লিঙ্গ হিজড়া সমবায় সমিতির কর্মীদেরকে মারধর, নির্যাতন, হিজড়াদের জন্য সরকারী বরাদ্দ আতসাৎ, মানুষের কাছ থেকে আনা চাঁদার টাকা না দিলে মিথ্যা মামলার হুমকি সহ বিস্তার অভিযোগ এনে চট্টগ্রাম নগরের স্থানীয় এক হিজড়া সর্দারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছে অন্যান‌্য হিজড়া সম্প্রদায়।
    নব জাগরণ হিজড়া সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়া নামের এক হিজড়া সর্দারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঐ সমিতির হিজড়া কর্মীরা।
    বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় ডিটি রোড ঈদগা কাঁচা রাস্তার মোড়ে ঐ হিজড়া সর্দার ফাল্গুনীর বাসায় সামনে এক প্রতিবাদী মানববন্ধনে এসব অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক র্ঝণা হিজড়াসহ অন্যরা হিজড়ারা।
    মানববন্ধন থেকে দাবি করা হয়, ফাল্গুনী হিজড়া সমিতির কোন নিয়মনীতি তোয়াক্কা না করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। প্রতিবাদ করলেই হতে হচ্ছে মারধরের শিকার। দেয়া হচ্ছে মিথ্যা মামলার হুমকি। তার বাহিনী দিয়ে ঘর থেকে তুলে এনে চালানো হয় পাশবিক নির্যাতন। তাই জুলুমবাজ ও অত্যাচারী ফাল্গুনীর হাত থেকে বাঁচতে প্রশাসনের নিকট আকুতি আবেদন জানানো হয় মানবববন্ধনে।
    হিজড়া সমবায় সমিতির কর্মীদের অভিযোগ বিদেশি বিভিন্ন সংস্থা থেকে তাদের জন্য আসা অর্থ ফাল্গুনী সর্দার একাই আর্তসাৎ করে ফেলছে। বিনিময়ে তাদের কলা, বন, বিস্কিট আর পানি খেতে দেয়া হয়। এছাড়াও ইয়াবা পাচার, মাদকের হালচাল নিয়ন্ত্রণ সহ দেহ ব্যবসা মতো কাজগুলো ফাল্গুনী হিজড়া অবাদে করে বেড়াচ্ছে তাদের সমিতির কিছু অসাধু কর্মকর্তাদের দিয়ে। তার মধ্যে মিন্টু নামের একজনের নামও উল্লেখ করেন তারা

    এ সময় মানববন্ধন থেকে হিজড়ারা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।
    এতে মানববন্ধন থেকে বক্তব্য রাখেন সাথী হিজড়া, সিমলা হিজড়া, দুলালি হিজড়া সহ অন্য অন্য হীজরা সদস্যরা
    উপস্থিত থেকে মানববন্ধন পরিচালনা করেন।

  • মুন্সীগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মীসভা হয়েছে

    মুন্সীগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মীসভা হয়েছে

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মীসভা করেছে লৌহজং উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদ যাত্রারসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে ও সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিরোধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান জীবন।

    লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান খান সাজুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজমির হোসেন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমউল্লাহ খান সেন্টু,

    করোনা কালীন সময়ে মানব সেবায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ মুর্তজা খান ও খোকা মৃধা,লৌহজং-তেউটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদার হাসান মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

    বন্দী দশার শৃংখল ভেঙে মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে অর্পিত করে যুবলীগের নেতাকর্মীদের আরো সু-সংগঠিত করার আহ্বান জানান।

    এছাড়াও বক্তারা বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে পূর্বে যুবলীগকে সুসংগঠিত করা না গেলে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ঠেকানো যাবে না বলেও দাবী তাদের।

  • যতই স্যাংসান আসুক না কেন র্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না-র্যাব মহাপরিচালক

    যতই স্যাংসান আসুক না কেন র্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না-র্যাব মহাপরিচালক

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ৭টি সংগঠন নিয়ে র্যাব চলে। আমাদের উপর যতই স্যাংসান আসুক না কেন র্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না। যে কোনো জায়গায় যে কোন লোকের গায়ে হাত দেয়া র্যাবের কাছে কোন বিষয় না এটা প্রমাণিত সত্য। এলিট ফোর্সকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন সেখানে মাদক ও জঙ্গীবাদের উপর জিরো টলারেন্স দিয়েছেন। যেখানে কোন ছাড় নেই।

    আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় র্যাব আয়োজিত মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মহাপরিচালক আরো বলেন, তারপরেও আমরা মাদকের সাথে পারছি না কারন সমাজের সকল শ্রেনী পেশার মানুষ মাদক যেমন সেবন করছে তেমন ব্যবসা করছেন। এমন অবস্থা তৈরী হয়েছে আমি যে বাহিনীর কথা বলছি সে বাহীনির সদস্যরা মাদক সেবন করছে। যাদেরকে আমরা চাকরিচুত্য করেছি তারা ব্যবসা করে।

    তিনি আরো, র্যাবের বিরুদ্ধে দেশি বিদেশী অনেক ষড়যন্ত্র চলছে। আমি আসার পর বলেছি এই স্যাংসান নিয়ে চিন্তা করি না। স্যাংসান নিয়ে সেই ভাববে যার আমেরিকায় রিয়েল স্টেটের ব্যবসা আছে, যে টাকা পাচার করছে। আমাদের টাকাও নেই, রিয়েল স্টেটের ব্যবসাও নেই তাই এ নিয়ে চিন্তাও করি না। র্যাবেকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আমার কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য।

    এ সমাবেশে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খানসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

  • ময়মনসিংহে  ৪ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করেছে পুলিশ

    ময়মনসিংহে ৪ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করেছে পুলিশ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে সদর উপজেলায় ফুফুকে হত্যার দায়ে মাত্র ৪ঘন্টার ব্যবধানে ভাতিজিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯শে জুলাই বুধবার রাত আনুমানিক ১২টায় তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং এ এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হযেছে বলেও জানিয়েছে পুলিশ।

    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) জানান, ১৯ জুলাই বুধবার রাত আনুমানিক ৮.১০ ঘটিকায় জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেড় ধরে খুন হওয়া নুরন্নাহার (৪০) এর রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি বলেন -এই ঘটনায় জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির সহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে আসামি গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরুপম নাগ, এস আই আনোয়ার হোসেন, এসআই মনিরুজ্জামান, এএসআই সুজন চন্দ্র সাহা সহ একটি চৌকস টিম অত্র থানা এলাকা সহ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন বিসকা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে চার ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামী চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর এলাকার
    মানিক মিয়ার স্ত্রী মারুফা (২০) সাহেব আলীর পুত্র মোঃ মানিক (২৩)কে গ্রেফতার করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মামলার ভিকটিম নুুুরুনাহার (৪০) গ্রেফতারকৃত আসামী মারুফা (২০) এর সহোদর ফুফু। আসামি মারুফার পিতার মৃত্যুর পর তাহার মাতা ভিকটিমের বাড়িতে বাড়িতে বসবাস করিতে থাকে। পরবর্তীতে আসামী মারুফা এর মাতা দ্বিতীয় বিবাহ করার পর হইতে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং মামলার ভিকটিম নূরুন্নাহার পরিবারের অন্যান্য লোকজন আসামি মারুফা এর মাতা ময়মুনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। উক্ত ঘটনার জের ধরে ১৯ জুলাই বুধবার আনুমানিক ৮.১০ ঘটিকায় ময়মুনা (৪৫) এর বসত ঘড়ের ভিতর ধৃত আসামিদ্বয় সহ ময়মুনা এর সহিত ভিকটিম নুরুন্নাহারের কথা কাটাকাটি হইলে আসামি মারুফা, স্বামী মানিক, আসামি ময়মুনা সহ তিনজনে মিলে ভিকটিম নুরুন্নাহার কে জাবরাইয়া ধরিয়া রাখিলে আসামি মারুফা বসত ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে সজুড়ে বুকের বাম পাশে আঘাত করলে ভিকটিম নুরুন্নাহার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় লুৎফর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলার নং-৭৪, ২০/৭/২০২৩ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রজু করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ৪ঘন্টায় আসামীদের গ্রেফতার করায় পুলিশের কৌশলী অভিযান স্থানীয়দের মাঝে আলোচনার স্থান দখল করে নিয়েছে। কোতোয়ালি পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে চরনিলক্ষিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

  • মোরেলগঞ্জে  ১ হাজার নারীদের মাঝে গ্রামীণ ব্যাংকের চারা বিতরন

    মোরেলগঞ্জে ১ হাজার নারীদের মাঝে গ্রামীণ ব্যাংকের চারা বিতরন

    শেখ সাইফুল ইসলাম কবির :””গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ ” এ প্রতিপাদ কে সামনে রেখে বাগেহাটের মোরেলগঞ্জ শাখা নারীদের মাঝে এক হাজার চারা বিতরন করেছে মোরেলগঞ্জ গ্রামীণ ব্যাংক। আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতি বার বিকালে অফিস চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, এরিয়া ম্যানেজার মো:আবুল কালাম আজাদ ।
    মূল্যবান ব্যক্তব্য রাখেন পিরোজপুর জোনাল অফিসের কর্মকর্তা মো: ওমর ফারুক এসময় বক্তব রাখেন শাখা ব্যবস্থাপক প্রদীব সরদার সহ কর্মকর্তাবৃন্দ।

    উল্লেখ্য,গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ড: কে এম সাইফুল মজিদ ও ব্যবস্হাপনা পরিচালক এম ডি মো: মোসলেহ উদ্দিন এর ঘোষিত দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৩ অংশ হিসেবে বিতরন কর্মসূচি।
    মোরেলগঞ্জ এরিয়ার ১২ টি শাখায় প্রতেক সদস্যেদের মাঝে ৩টি করে গাছের চারা এ কার্যক্রম চলমান রয়েছে। চলতি বর্ষা মৌসুমে মোরেলগঞ্জ এরিয়াধীন প্রতিটি শাখায় চারা বিতরন কার্যক্রম অব্যহত থাকবে।
    জলবায়ুর বিরুপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশ বাসীকে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপনের আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতেক কে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। সদস্যরা জানান গ্রামীন ব্যাংকের মাধ্যমে গাছের চারা পেয়ে তারা খুশি।এতে তাদের বৃক্ষ রোপনের আগ্রহ আাড়বে।

  • “সাধারণ মানুষের আস্থার জায়গা অজর্ন করতে পেরেছে র্যাব-মহা পরিচালক”

    “সাধারণ মানুষের আস্থার জায়গা অজর্ন করতে পেরেছে র্যাব-মহা পরিচালক”

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র্যাব মহা পরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র্যাব একটি এলিট ফোর্স। র্যাব সৃষ্টির পর থেকেই জঙ্গি ও সন্ত্রাস দমণ, বিশেষ অস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গা অজর্ন করতে পেরেছে। সারা দেশে র্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আইন-শৃংখলার অবনতি রক্ষায় র্যাব বদ্ধপরিকর।

    আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়ারপাড়ায় র্যাব ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মহাপরিচালক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র্যাব বদ্ধ পরিকর। গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী কে হত্যাচেষ্টা ও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী কে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে র্যাব। এছাড়াও বিভিন্ন সময়ে ডাকাত ও দষ্যুতা, খুন, ধর্ষণ মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

    র্যাব প্রধান আরো বলেন, গোপালগঞ্জ জেলায় র্যাবের নিজস্ব ক্যাম্প না থাকায় জাতির পিতার সমাধিস্থলে আগত ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপারেশনাল এবং প্রশাসনিক কার্যক্রম খুলনা হতে পরিচালনা করা হয়ে থাকে যা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুমতিক্রমেই গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাব ক্যাম্প স্থাপিত হলো। এই এলিট ফোর্স আগের থেকে অনেক দক্ষ ও আধুনিক সরঞ্জামে সজ্জিত। র্যাব ফোর্সেস গোপালগঞ্জে আগের চেয়ে আরো বেশি স্বতস্ফুর্ততার সাথে আইনশৃখংলার নিরাপত্তা নিশ্চিতে সক্ষম হবে।

    এর আগে দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পৌঁছালে র‌্যাব মহা পরিচালক এম খুরশীদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সালাম প্রদান করা হয়। পরে ফিতা টেনে র‌্যাব ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এছাড়া বিকাল ৫টায় র্যাব প্রধান তার নিজ গ্রামে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের রেলওয়ে একতা কিন্ডারগার্ডেন মাঠে র্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে যোগ দেন। #

  • বানারীপাড়ায় একই দিনে দুই মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বানারীপাড়ায় একই দিনে দুই মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বিশেষ প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ২০ জুলাই ভোররাতে বানারীপাড়ার দুই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন।

    বানারীপাড়ার ফায়ার সার্ভিসের সামনের বাসায় আব্দুর রাজ্জাক হাওলাদার (৬৭) তিনি বার্ধক্য জনিত কারনে ঢাকার আল রাজিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত দুইটা দশ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না…………… রাজিউন)।এসময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ নাতি নাতনী গুনগ্রাহী রেখে যান। তার প্রথম নামাজে জানাজা দুপুর দুইটায় উপজেলা ফায়ার সার্ভিস চত্ত্বর মাঠে অনুষ্ঠিত হয়। এর পূর্বে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন এস আই ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশফোর্স এবং বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাতিমা আজরিন তন্বী। দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি উপজেলার করফাকরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    অন্যদিকে উপজেলার বাইশারী গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী চান্দু (৮০) ঢাকার সেফা প্রাইভেট হাসপাতালে ভোর তিনটা পয়তাল্লিশ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না…….রাজিউন)। এসময় তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি নাতীসহ অংসখ্য গুনগ্রাহী রেখে যান। তাকে দুপুর আড়াইটায় আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন এস আই ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ ফৌর্স এবং বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফাতিমা আজরিন তন্বী। জানাজা নামাজের শেষে মরহুম মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    তাদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১,২ আসনের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস। বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, মহিলা আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা,বানারীপাড়া পৌর মেয়র এড: সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা সহ প্রমুখ।

  • বানারীপাড়ায় দরিদ্রদের মাঝে  চেক ও ঢেউটিন বিতরণ করেন এমপি রুবিনা মীরা

    বানারীপাড়ায় দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করেন এমপি রুবিনা মীরা

    আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে মানবিক সহায়তার বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বরিশালের সংরক্ষিত সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা বানারীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জনকে দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। দেশকে আরো উন্নয়নশীল করার লক্ষ্যে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হয়ে দরিদ্রদের সহায়তা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী।এ সময় বক্তৃতা করেন পিআইও ইন্জিনিয়ার মোঃমহসিন-উল-হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার। উপস্থিত ছিলেন সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক রাহাত সুমন।এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি মান্নান ও সম্পাদক শংকর ঢালী

    পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি মান্নান ও সম্পাদক শংকর ঢালী

    ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।।
    পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল মান্নান সানাকে সভাপতি ও শংকর ঢালীকে সাধারণ সম্পাদক করে কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গফফার খাঁর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের স ালনায় সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
    প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব৷ উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন।
    উক্ত সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম,জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান মুক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল,
    পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের, সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবলীগনেতা এম এম আজিজুল হাকিম, জাহাঙ্গীর আলম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন প্রমুখ।
    ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মীরণ বালা, প্রদীপ মন্ডল, মফিজুল শেখ ও সামাদ গাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক লাভলু গোলদার, সাংগঠনিক সম্পাদক মিন্টু সাধু, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রকাশ দাস।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার কপিলমুনির কপোতাক্ষ নদীর পাড়ের বাইপাস সড়ক যেন ময়লার ভাগাড়; জনস্বাস্থ্য হুমকীর মুখে

    পাইকগাছার কপিলমুনির কপোতাক্ষ নদীর পাড়ের বাইপাস সড়ক যেন ময়লার ভাগাড়; জনস্বাস্থ্য হুমকীর মুখে

    ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।।
    পাইকগাছার কপিলমুনির কপোতাক্ষ নদীর পাড়ের বাইপাস সড়কের মাছ বাজার সংলগ্ন এলাকা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে ওই এলাকার ব্যবসায়ীও জন সাধারন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।
    জানা যায়, দক্ষিণের জনপদ কপিলমুনি-তালা’র মানুষের কাছে কপোতাক্ষ নদ ভাগ্যদেবী। এই কপোতাক্ষই এ জনপদের হাজার হাজার মানুষের স্বপ্ন সারথী। কপোতাক্ষ নদের এদের উৎকর্ষ উন্নয়ন আর মরা বাঁচার একান্ত সহচর। গত আড়াই দশক ধরে অনন্য যৌবনা কপোতাক্ষ যখন মৃত প্রায় তখনই দু’পাড়ের মানুষের ভাগ্যাকাশে নেমে আসে চরম দুর্যোগ। উগরে দেয়া পানিতে টানা কয়েক বছর ধরে এ জনপদের মানুষ বানভাসি হয়েছিল। ঘরবাড়ী গাছপালা, ফসলি জমি সব কিছু পানি বন্দি ছিল বছরের পর বছর। অভাব অনাটনে ভিটে ছাড়া হয়েছিল হাজার হাজার মানুষ।
    এ জনপদের চরম দুর্দশার কথা অনুভব করে সরকার ২০১৭ সালে কপোতাক্ষ খনন করে এ জনপদের মানুষের পাশে দাঁড়ায়। কপোতাক্ষ আবার প্রান ফিরে পেলে দু’পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তনে আবার স্বপ্ন দেখে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবারো তাদের কপালে ভাজ পড়তে শুরু করেছে। কারণ তারা জানান, দেশের বৃহত্তম বানিজ্যিক মোকাম কপিলমুনি বাজারের প্রতিদিন প্রচুর বর্জ্য নদী পাড়ের বিস্তির্ন এলাকা জুড়ে ফেলা হচ্ছে।
    শুধু কৃষি পন্য দ্রব্যের আবর্জনা নয় এর সাথে পলিথিন, রাইচ মিলের তুষ পোড়নোর ছাই, দইয়ের মালসা, বিভিন্ন প্লাষ্টিকজাত বর্জ্য সহ নানা প্রকার বর্জ্য নদী পাড়ে রাখা হচেছ। আর বর্ষা হলেই এসব বর্জ্য নদীতে পড়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। আবর্জনার কারণে ইতোমধ্যে বাজার পাড়ের কোন কোন জায়গা জুড়ে কপোতাক্ষের তলদেশ উঁচু হয়ে যাচ্ছে। নদী খননের পর পরই এ সব বর্জ্য নদীতে ফেলা হলেও কর্তৃপক্ষের কোন নজরদারী নেই। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই কপোতাক্ষের বিশাল এলাকা জুড়ে ভরাট হয়ে যাবে বলে আশংকা করছেন সচেতনমহল।
    সরেজমিনে দেখা যায়, শুধু নদী ভরাট হওয়া নয় নদী পাড়ের বিরাট এলাকা জুড়ে এই বর্জ্যস্তুপ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদীর ধারে বাইপাস সড়কে মাছ বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা পঁচা গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন। সারাক্ষণ এ দূর্গন্ধ তাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
    অনেকেই অভিযোগ করে বলেন, কপিলমুনি বাজারে রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে কিন্তু নির্ধারিত বর্জ্যরে স্থান হয়নি কেন? প্রধানমন্ত্রী যখন পরিবেশ রক্ষায় ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন সেখানে বাজারে বিস্তর জায়গা থাকতেও কেন কর্তৃপক্ষ নির্ধারিত বর্জ্যরে স্থান তৈরী করছে না ? অচিরেই কপিলমুনিতে একটি বর্জ্য স্থান তৈরী করে কপোতাক্ষকে বাঁচানোর পাশাপাশি পরিবেশের ভয়াবহ বিপর্যয় রক্ষার দাবী জানিয়েছেন এ জনপদের মানুষ।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ বিক্রেতা বলেন, ‘আমরা এখানে প্রায় সারাদিন মাছ বিক্রি করি, কিন্তু পাশেই ময়লা আবর্জনার গন্ধে আমাদের দম যেন বন্ধ হয়ে আসে। একটু বাতাস হলেই নাকে কাপড় দিতে হয়।’ মাছ কিনতে আসা নাছিরপুর গ্রামের মফিজুল বিশ্বাস বলেন, ‘এখানে এত গন্ধ যে বমি আসে, কিন্ত কেউ দেখার নেই। এই আবর্জনা পরিষ্কার করার কোন উদ্যোগও নেই। প্রতি বছর হাট বাজার পরিচ্ছন্ন রাখার জন্য সরকার যে অর্থ হাট ব্যবস্থাপনা কমিটির কাছে দেয় সে টাকা যায় কোথায়? ওই টাকার থেকে কিছু ব্যয় করা যায়, তাহলে তো জনদূর্ভোগ কমতো।
    ভোরে হাটতে আসা পবিত্র সাধু বলেন, ‘প্রতিদিন সকালে নদীর ধারে এই বাইপাস সড়কে ব্যায়াম করতে আসি, নদীর ধারে মন ভরে একটু নির্মল বাতাস নিতে পারবো ভাবি, কিন্তু এই ভাগাড়ের ধারে আসলে গন্ধে পেটের খাবার উগ্রে উঠে।