Author: desk

  • ডেঙ্গুতে আক্রান্ত ভাইকে দিখেতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত ভাইকে দিখেতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে মৃত্যু

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ডেঙ্গু আক্রান্ত ভাইকে ঢাকায় দেখতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন বোন শম্পা মন্ডল (৩০)। তবে ভাই রুবেল মন্ডল এ যাত্রায় ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও বোন শম্পা ডেঙ্গুর কবলে পড়ে মারা গেছেন। ঘটনাটি ঢাকায় ঘটলেও শম্পা মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আদর্শপাড়া এলাকার বিপ্লব বিশ্বাসের স্ত্রী ও মেহেরপুর উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সুজিত মন্ডলের মেয়ে। প্রতিক ও অর্ণব নামে তার দুইটি শিশু সন্তান রয়েছে। ডাকবাংলা এলাকার পল্লী চিকিৎসক ও প্রতিবেশি বিল্লাল হোসেন খবর নিশ্চত করে জানান, গত রোববার শম্পা মন্ডল তার ভাই ডেঙ্গু জ¦রে আক্রান্ত রুবেল মন্ডলকে দেখতে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে। পরদিন শম্পা মন্ডল নিজেই ডেঙ্গুতে আক্রনাত হন। দ্রæত পরিস্থিতির অবনতি ঘটলে এই হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার দুপুরে শম্পা মন্ডল না ফেরার দেশে পাড়ি জমান। স্বামী বিপ্লব বিশ্বাস বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার রাতেই শম্পার মরদেহ মহেরপুরের নিত্যনন্দপুর গ্রামে সমাহিত করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পাইকগাছায় ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার- ১

    পাইকগাছায় ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার- ১

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে আক্তারুল ইসলাম(৩০) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেরার গজালিয়ার সিরাজুল ইসলামের ছেলে। থানায় মামলা হয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মেয়েকে আদালত ২২ ধারা জবানবন্ধি নিয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসেন জানান, উপজেলার গজালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (৩০) একটি অপ্রপ্ত বয়স্ক মেয়ে(১৪) বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পার্শে কবর স্থানের পাশে জোরকরে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন চালায়। এ সময় মেয়েটির ডাক চিৎকারে লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ এনে বৃহষ্পতিবার মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আক্তারুল সরদারকে গ্রেফতার করে। বৃহষ্পতিবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, জোর করে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মেয়ের মা এর মামলায় গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মেয়েকে ২২ ধারা জবানবন্ধি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের জায়গার উপর গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

    পাইকগাছার শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের জায়গার উপর গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছা পৌর সদরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের দুই পাশের কোটি কোটি টাকা মূল্যের সরকারি জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন কতিপয় ব্যক্তিরা। গত প্রায় দেড় যুগ সরকারি এ সম্পদ বে-দখল রয়েছে। ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলকারীদের এলজিইডি থেকে বারবার নোটিশ প্রদান করা হলেও বহাল তবিয়াতে রয়েছেন অবৈধ দখলকারীরা। সর্বশেষ গত ১২ জুলাই এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করা হয়। ১৯ জুলাই বুধবার নির্ধারিত সময় শেষ হলেও কোন ব্যক্তিকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি।
    উল্লেখ্য, উপজেলা সদরের সাথে সোলাদানা ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই শিবসা নদীর উপর শিবসা ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি থেকে ২০০৫ সালের দিকে এ্যাপ্রোস সড়ক নির্মাণের জন্য বাতিখালী মৌজায় ভূমি অধিগ্রহণ করা হয়।
    সড়ক নির্মাণের পর সড়কের দুই পাশে ৩০/৪০ ফুট করে অধিগ্রহণকৃত সরকারি জায়গা রয়ে যায়। এ জায়গা পর্যায়ক্রমে এলাকার কতিপয় ব্যক্তিরা অবৈধ স্থাপনা গড়ে তোলে। অনেকেই বাড়ি ঘর তৈরী করে বসবাস করছেন। অনেকেই আবার দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এলজিইডি’র তথ্য অনুযায়ী সরকারি এ সম্পত্তির উপর একটি বেসরকারি মহিলা মাদ্রসাও রয়েছে। সরকারি এ সম্পদ উদ্ধারে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
    সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ পর্যন্ত দখলকারীদের অবৈধ স্থাপনা অপসারণের জন্য ৪ বার নোটিশ প্রদান করা হয়েছে। প্রথম নোটিশ প্রদান করা হয় ৮/১২/২০২১ এরপর ১৪/০৬/২০২২, তারপর ১১/০৫/২০২৩, সর্বশেষ নোটিশ প্রদান করা হয় ১২/০৭/২০২৩ তারিখ।
    নোটিশে ১৯/০৭/২০২৩ তারিখের মধ্যে অধিগ্রহনকৃত জামির উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়। নির্ধারিত সময় শেষ হলেও কাউকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি।
    এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, যারা আমাদের অধিগ্রহণকৃত জমির উপর অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকে আমরা ৪ বার নোটিশ প্রদান করেছি। সর্বশেষ নোটিশের নির্ধারিত সময়ও ইতোমধ্যে শেষ হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলজিইডি’র এ কর্মকর্তা জানান।

  • বাগমারা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক  লীগের কমিটি গঠন

    বাগমারা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ২০ জুলাই বৃহস্প্রতিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সুমন রেজা আকসেদকে সভাপতি ও রেজাউল করিম শেখকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাগমারা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি ও সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম, জেলার
    দপ্তর সম্পাদক বাচ্চু পাল ও বাগমারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও আওয়ামী মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এবিষয়ে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রণি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ডা, অর্ণা জামানের অনুমতি সাপেক্ষে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করার লক্ষ্য উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।#

  • নড়াইলে কিশোর শয়নের লাশ বাগানে পাওয়া যায়

    নড়াইলে কিশোর শয়নের লাশ বাগানে পাওয়া যায়

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে শয়ন শেখ (১২) নামে এক শিশুর মৃত দেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই)
    সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার নিধিখোলা গ্রামের পাশের একটি
    বাগানে তার লাশ পাওয়া যায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সে নিধিখোলা গ্রামের নাজমুল শেখ এর ছেলে।
    সকালে স্থানীয়রা শয়ন শেখ (১২) লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়।
    পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
    স্থানীয়রা জানায়, নিহতের গলায় গালোদাগ রয়েছে। রশি জাতীয় কিছুদিয়ে তার
    গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার ঘটনার সত্যতা
    নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো যাবে।

  • তানোরে ইউপি আওয়ামী লীগের প্রস্ত্ততি সভা

    তানোরে ইউপি আওয়ামী লীগের প্রস্ত্ততি সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২০ জুলাই বৃহস্প্রতিবার মাদারীপুর বাজার ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে
    ইউপি আওয়ামী লীগের উদ্যোগে ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় আয়োজিত প্রস্ত্ততি সভায় প্রধাান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মুন্সেফ আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সম্পাদক সুফি কামাল মিন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা ও সম্পাদক আপেলপ্রমুখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন। আগামি ২৭ জুলাই পাড়িশো উচ্চ বিদ্যালয় মাঠে কামারগাঁ ইউপি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ বক্তা আবুল বাসার সুজন উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, কেবল মুখে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেন আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কেন আওয়ামী লীগকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে পারবেন। তিনি প্রতিটি নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানিয়ে বলেন, সকলকে নিজ নিজ জায়গা থেকে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রচারণা করতে হবে। তিনি বলেন, দূর্দীনে যারা দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে ভূমিকা রেখেছেন তাদের এবং প্রবীণ-ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের আবারো সক্রিয়-মূল্যায়ন করতে হবে এবং আগামিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ্। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের প্রাচীনতম, সর্ববৃহত ও জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে নেতাকর্মীর কোনো অভাব নাই, নেতৃত্ব নিয়ে প্রতিযোগীতা রয়েছে সেটা ঠিক তবে কখানোই তা যেনো দলীয়কোন্দলে রুপ না পায় সেটা লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, সকল নেতা ও কর্মী-সমর্থকদের মনে রাখতে হবে আমরা জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল করি, কাজেই কোনো নেতার ওপর অভিমান কর, কারো কথায় কস্ট পেয়ে বা বিপদগামী কারো প্রলোভনে পড়ে নৌকার বিকল্প ভাবতে পারি না, আমরা আগেও নৌকায় ছিলাম, এখানো আছি এবং আগামিতেও থাকবো, সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করবো ইনশাল্লাহ্। তিনি বলেন, কারো কোনো কথায় কান দেয়া যাবে না, কারণ গণমানুষের নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী আবারো নৌকার মাঝি হচ্ছেন ইনশাল্লাহ, তার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।#

  • আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগের ডাকা কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৈলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে গৈলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গৈলা বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান পলাশ গাজীর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, জসীম, সরদার, হালিমুজ্জামান হালিম, তরিকুল ইসলাম চান,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদ সহিদুল ইসলাম তালুকদার, গৈলা উইপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তারা তৃণমুল থেকে সরকারের রাস্ট্রীয় ব্যাপক উন্নয়ন ও ৫২ প্রকারের সুবিধাভোগী ভাতার ফিরিস্তি তুলে ধরে বলেন- আগামী নির্বাচন পর্যন্ত জামাত-বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে সজাগ থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করেই ঘরে ফিরবে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সকল অপকর্ম, মিথ্যাচার ও গুজবের ঐক্যবদ্ধভাবে জবাব দেবে আওয়ামী লীগ।শান্তি ও উন্নয়ন সমাবেশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও গৈলা ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীসহ সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেনের  সুস্থতা কামনায় সকল নিকট দোয়া প্রার্থনা

    ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেনের সুস্থতা কামনায় সকল নিকট দোয়া প্রার্থনা

    লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ

    অতি দুঃখের সাথে জানাচ্ছি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের কৃতি সন্তান “মোঃ মিরাজ হোসেন ” বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল “ব্লক-ডি” কার্ডিয়াক ইমারজেন্সী ২-য় তলায় (সিসিও-২‚ বেড নম্বর-১০ চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
    উল্লেখ্য গত ১৭-তারিখ দিবাগত রাত ০৯:০০ ঘটিকার সময় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি হন ।
    মহান আল্লাহপাক এর দরবারে
    ভাইয়ের দ্রুত সুস্থতা কামনার জন্য
    সকলের নিকট দোয়া কামনা করছি।

    সর্বক্ষণিক দেখা-শোনার দায়িত্বে পাশে রয়েছেন‚ মোঃ মিরাজ হোসেনের বিশ্বস্ত ছোট ভাই‚ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি‚ এম.এস. জাহিদুল চৌধুরী‚ মিরাজ ভাইয়ের শালক মোঃ রাসেল‚ মিরাজ ভাইয়ের ভাতিজা রোমান‚ ও কদমতলী থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সবুজ। জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে-মোবাইল ০১৬৮০৪৭২৪৭৪

  • বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রীসহ তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

    বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রীসহ তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার রাতে উপজেলার নলবুনিয়া ও পাজরা-ভাঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাঁজরা-ভাঙ্গা এলাকার মানিক হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার(৫০) ও তার স্ত্রী কুলসিয়া বেগম(৩৫)। একই উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে হেমায়েত উদ্দিন হিমু (৫০)।

    পুলিশ জানায়, উপজেলার পাঁজরা-ভাঙ্গা এলাকায় ইয়াসিন হাওলাদার ও তার স্ত্রী কুলসিয়া বেগম গাঁজা বিক্রি করতেছে। এমন একটি গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এসময় ঘরে থাকা ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও তাদের গ্রেফতার করে পুলিশ। এদিকে নলবুনিয়া এলাকায় একই গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় হেমায়েত উদ্দিন হিমু কে ১২০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক হিমু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ।

    তালতল থানার ওসি শহীদুল ইসলাম মিলন বলেন, গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।।

  • পাথরঘাটায় ছাত্রদল নেতা সন্ত্রাসী হামলায় আহত

    পাথরঘাটায় ছাত্রদল নেতা সন্ত্রাসী হামলায় আহত

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

    বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর সানি’র ওপর দুর্বিত্তরা সন্ত্রাসী হামলা করেছে । এতে সানি গুরুতর রক্তাক্ত যখম হযেছে। আজ বেলা ১২ টায় চরদুয়ানী বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
    সানির বাবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, গত ১৮ জুলাই বরগুনায় বিএনপির ১ দফা দাবির পদযাত্রার প্রাককালে সাবেক এমপি নুরুল ইসলাম মনি সাহেবকে দেখে ভুয়া শ্লোগান তোলে কতিপয় বিএনপি কর্মীরা। এর জের ধরে আমার ছেলেকে ওই ভুয়া স্লোগান দেওয়ার সন্দেহে নুরুল ইসলাম মনির কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসীরা মেরে রক্তাক্ত যখন করেছে। পরে সানিকে পারথরঘাটা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন।
    দুর্বৃত্তরা হচ্ছে উপজেলা চরদুয়ানি ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে স্বপন, মোয়াজ্জেমের ছেলে ইব্রাহিম ও রাশেদ আকনের ছেলে আলামিন।

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি।