Author: desk

  • শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের সাঁড়াশি  অভিযান : গ্রেফতার ২

    শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান : গ্রেফতার ২

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ ও উপজেলা বিএনপির সহ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল। রাত আড়াইটার দিকে তাদের কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার(২০ জুলাই) দুপুরে বগুড়া সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় চালান করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাধার সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুমের বাড়িতে অভিযান চালানো হয়। তারা বাড়িতে না থাকায় গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

    এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটককৃত দুই নেতার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

  • আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

    আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাগধা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২১ জুলাই শুক্রবার বিকেলে বাগধা বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি কমল বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাহাবুব মোর্শেদ লিখন এর সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা ও বাগধা ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,মোঃ আবুল বাশার হাওলাদার, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদ মোঃ সহিদুল ইসলাম তালুকদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ। শান্তি ও উন্নয়ন সমাবেশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও বাগধা ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীসহ সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।২১ জুলাই শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের জাকারিয়া হাওলাদারের ছেলে ১৯ মাস বয়সী ছেলে আবদুল্লাহ এই দুর্ঘটনার শিকার হয়।আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জানান শুক্রবার সকালে শিশু আবদুল্লাহ খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের খালের পানিতে পরে যায়। বিভিন্ন স্থানে খুঁজতে গিয়ে স্বজনরা পরে খাল থেকে শিশু আবদুল্লাহর অচেতন দেহ উদ্দার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম সাংবাদিক দের জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা গেছে।

  • আগৈলঝাড়ায় মসজিদের নির্মানাধীন দেয়াল চাপা পরে শিশুর মৃত্যু

    আগৈলঝাড়ায় মসজিদের নির্মানাধীন দেয়াল চাপা পরে শিশুর মৃত্যু

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় ২১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে নির্মানাধীন মসজিদের দেয়াল চাঁপা পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিশু শাহাদাৎ ফকির (১৩) ওই গ্রামের ভাষাই ফকিরের ছেলে ও ভদ্রপাড়া করম আলী সিকদার বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে শাহাদাৎ ফকির বাড়ির পাশে নির্মানাধীন ফকির বাড়ি জামে মসজিদের নতুন দেয়ালের পাশে খেলছিল। এসময় ওই নতুন মসজিদের নবনির্মিত দেয়াল বিধ্বস্ত হয়ে শাহাদাৎ ফকিরের উপর চাঁপা পরে স্থানীয়রা শাহাদাৎ ফকিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দীপা হালদার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা হালদার জানান, দেয়াল চাঁপা পরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক দের জানান, এ বিষয়ে পরবর্তি প্রয়োজনীয় ব্যবসাথা গ্রহন করা হবে।

  • গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি

    গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ গ্রামীণ ব্যাংক ক্ষেতুপাড়া শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের পাবনার ক্ষেতুপাড়া শাখা অফিসে সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ । স্বাগত বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক ক্ষেতুপাড়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহ আলম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে চোরাই মোটরসাইকেলসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

    সুজানগরে চোরাই মোটরসাইকেলসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

    এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের ছেলে মাহবুবুর রহমান হিরাকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহম্মদপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে সুজন মিয়া, রঘুনাথপুর গ্রামের মজিবর বিম্বাসের ছেলে মোখলেছুর রহমান রাঙ্গা ও টাংবাড়ি গ্রামের ডা.জাহিদ খানের ছেলে মোস্তাফিজুর রহমান জনিসহ চোর চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। আমিনপুর থানার ওসি আনিছুর রহমান জানান, সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত রাণীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লুৎফর রহমান শেখের বাড়ি থেকে গত সোমবার একটি পালসার মোটরসাইকেল,নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার চুরি হওয়া মোটরসাইকেল সহ চোর চক্রের ওই ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পঞ্চগড়ে বজ্রপাতে  এক নারী মৃত্যু

    পঞ্চগড়ে বজ্রপাতে এক নারী মৃত্যু

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়ঃ
    হাড়ী ভাষা ইউনিয়নের পূর্ব খালপাড়া মোহাম্মদ হামিদুলের স্বধর্মিনী দুই সন্তানের জননী নার্গিস আক্তার পাট ক্ষেতে কাজ করতে গিয়ে দুপুরে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • দিন দিন হারিয়ে যাচ্ছে আত্রাইয়ের বাঁশ ও বেতের তৈরি সামগ্রী

    দিন দিন হারিয়ে যাচ্ছে আত্রাইয়ের বাঁশ ও বেতের তৈরি সামগ্রী

    রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-

    নওগাঁর আত্রাই উপজেলায় দিন দিন হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পন্য সামগ্রী,বাজারে প্লাষ্টিক, মেলামাইন ও স্টিলের তৈরি পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে ওই পণ্য, ফলে এসব পেশার সাথে জড়িত মানুষগুলোকে আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে, নিজ পেশার সাথে টিকতে না পেরে ভিন্ন পেশায় চলে গেছে উপজেলার পাঁচ শতাধিক শিল্পের কারিগর, পুঁজি স্বল্পতা, বাঁশ ও বেতের উৎপাদন হ্রাস, আর্থিক অসচ্ছতা, উপকরণের অভাবেই আজ বিলুপ্তির পথে।ঐতিহ্যবাহী বাঁশ বেত শিল্প, সারা দেশের মত একসময় ব্যাপক প্রচলন ছিল বাঁশের তৈরি কুলা,ঝুড়ি,চাটাই,হাঁস মুরগির খাঁচা, বেতের চেয়ার, ধামা,চালুনি, খলই, হাতপাখা, কিন্তু বাজারে প্লাষ্টিক, মেলামাই ও স্টিলের তৈরি বিভিন্ন সামগ্রীর চাগিদা বেড়ে যাওয়ায় বাঁশ ও মাটির তৈরি জিনিষগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে।উপজেলার কালিকাপুর, তিলাবাদতুরি,জামগ্রাম, নওদুলী,ঝনঝনিয়া, ব্রজপুরসহ আরও কয়েকটি এলাকর বংশপরস্পরায় বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত ছিল প্রায় পাঁচশতাধিক পরিবার। কিন্তু বতমানে বেশিরভাগই পরিবারের সদস্যরাই পেশা বদল করে জীবিকা নিবাহ করছেন।নিত্য নতুন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করে থাকেন যা উপজেলার বিভিন্ন হাচ-বাজারে এবং গ্রামগঞ্জে কাঁধে করে ফেরি করে বিক্রি করে থাখে, এমনকি তৈরি এসব কুটির শিল্প সামগ্রী বেশ কয়েকটি দেশে যাচ্ছে।বৃহস্পতিবার (20 জুলাই) আহসানগঞ্জ ইউপি’র ঐতিহ্যবাহি আহসানগঞ্জ হাট সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংসাড়া গ্রামের আব্দুল জলিল,ভাদঘরপাড়া গ্রামের ইনতাজ আলী, মিজাপুর গ্রামের শরিফুল ইসলাম ও নওদুলী গ্রামের ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, এক সময় তাদের কাছে দশ-বারো করে বাঁশ ও বেত শিল্পের কারিগর ছিল। তধনকার দিনে একজন কারিগরের বেতন ছিল প্রতিদিন দুই শত থেতে আড়াইশত টাকা। এখনকার দিনে সে কারিগরের বেতন দিতে হয় চার’শ থেকে পাঁচ শত টাকা। তাও সিজনের সময় পাওয়া যায় না, তারা আরো জানান, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের দাম বাড়ছে। আগে একচি বাঁশের দাম ছিল পঞ্চাশ থেকে ষাইট টাকা, সেখানে এখন প্রতিটি বাঁশ কিনতে দুই শত থেকে তিনশত টাকায়, আর নির্বিচারে বন জঙ্গল উজার হওয়ার ফলে বেত গাছ খুব একটা চোখে পড়ে না। তাই এ শিল্পের সাথে জড়িত পরিবারগুলো আর্থিক অনাটনের মধ্যে দিন অতিবাহিত করছে। উপজেলার নওদুলি হাট এলাকার শশীকান্ত জানান কয়েকবছর হলো পৈত্রিক পেশা ছেড়ে দিয়ে এখন দিন মজুরি কুরছেন।। তিনি বলেন বেত শিল্পে টাকা বিনিয়োগ করে খুব একটা লাভ হতো না। এখন গতর খেটে কাজ করি,দিনবাদে চার-পাঁচ’শ রোজগার হয়। পরিবার নিয়ে খেয়ে পড়ে চলছি। তবে যে দিন কাজ না থাকে সে দিন অনেক কষ্ট হয়। তবে আগের চেয়ে অনেক ভালো আছি।
    ভস্পপপঃ-মিজাপুর গ্রামের শফিকুল ইসলাম।
    ভস্পপপঃ-নওদুলী গ্রামের ব্যবসায়ী শাহাদত হোসেন।
    অস্পপপঃ- ভাদঘর পাড়া গ্রামের ইনতাজ আলী।

  • নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার। নড়াইল লোহাগড়া থানা পুলিশ জুয়ার সরঞ্জামসহ চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে
    জানান, (২০ জুলাই) রাতে লোহাগড়া থানাধীন নলদী ইউনিয়নের কালাচাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
    লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- লোহাগড়া থানার নোয়াপাড়া গ্রামের শামসুল মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা(৩৫), মৃত আকমল শেখের ছেলে শাহাজাহান শেখ(৩৫), ইদ্রিস শেখের ছেলে লিটন(৩০) এবং মৃত জাফর মোল্যার ছেলে মিজানুর (৪৮)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ত্রিশ হাজার দুইশত দশ টাকা ও এক সেট তাস জব্দ করে পুলিশ। পুলিশ সুপার নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

    নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) কে যুবলীগের খুলনা বিভাগীয়
    ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের
    মোহসিন চৌরাস্তায় এ হমলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল
    কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ
    তাসমীম আলম।
    নিহত আজাদ শেখ ওই ইউনিয়নের পেড়লী উত্তর পাড়া গ্রামের সালাম শেখের ছেলে ও
    পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই। আজাদ যুবলীগের একজন
    সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
    দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান পেড়লী গ্রামের আনিসুল ইসলাম বাবু শেখ
    ও শহীদুল ভূঁইয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে
    আসছিল। শেখদের নেতৃত্ব দেন বাবু শেখ এবং ওই গ্রামের মোল্যা ও ভূঁইয়াদের
    নেতৃত্ব দেন শহীদুল ভূঁইয়া। আনুমানিক ৩/৪ দিন আগে ভূঁইয়া গ্রুপের
    লোকজনদের পেড়লী বাজার থেকে অপমান অপদস্থ করে বের করে দেন বাবু চেয়ারম্যান
    গ্রুপের লোকজন। এর ধারাবাহিকতায় এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ
    করছিল।
    বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওই গ্রামের মোহসিন মোড়ে যুবলীগের খুলনা বিভাগীয়
    ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে আজাদ শেখের ওপর দেশীয়
    অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এসময় হাতুড়ি
    দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়
    আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে জরুরি
    বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ সাবেক চেয়ারম্যান বাবু শেখের সমর্থিত কর্মী ছিলেন।
    এদিকে আজাদ শেখের মৃত্যুর খবর শোনামাত্রই প্রতিপক্ষের ৭টি বাড়িতে ভাঙচুর
    ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন
    নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে নড়াইল সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো.
    মাসুদ নিশ্চিত করেন।
    এ ঘটনায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি খুলনা মেডিকেলে
    উপস্থিত হন। পরে তিনি যুবলীগ কর্মী হত্যায় জামায়াত-বিএনপি জড়িত থাকার
    অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে এ
    হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের
    দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে উল্লেখ করেন তিনি।
    জেলা পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন বলেন, আজাদ শেখের মৃত্যুর
    খবরে পেড়লী গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঘটনা জানামাত্রই
    পুলিশের একাধিক টিম পেড়লীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং অতিরিক্ত
    পুলিশ মোতায়েন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান
    রয়েছে।