Author: desk

  • তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ বাস্তবায়ন

    তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ বাস্তবায়ন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংক। তারি ধারাবাহিকত নীলফামারী যোনের মোট ৬১টি শাখার প্রতিটি সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ করা হবে।

    রংপুরের তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক কুর্শা তারাগঞ্জ শাখার উদ্যোগ গত কাল ১ হাজার ২শত৫০টি ফলজ ও বনজ গাছের চারা লাগানোর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ বাস্তবায়ন করেন।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী যোনের যোনাল ম্যানেজার শম্ভু চরণ প্রামাণিক বলেন,
    ২০২১-২০২২ সালে গ্রামীণ ব্যাংক সারা দেশব্যাপী সর্বমোট ১৮ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৯৩টি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে। ২০২৩ সালে গ্রামীণ ব্যাংক সারাদেশে ২০ কোটি চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের নীলফামারী যোনের ৬১টি শাখায় চলতি মৌসুমে ২ কোটি ফলজ ও বনজ চারা রোপন করা হবে।

    শাখা ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন , বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অনিস্বীকার্য। মানুষের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়।তিনি আরো বলেন নীলফামারী যোনের ৬১টি শাখায় মোট ২ কোটি চারা গাছ বিতরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা, তারই একাংশ হিসেবে তারাগঞ্জ কুর্শা শাখায় আজ মোট ১ হাজার২ শত৫০টি চারা বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, মোঃ লিটন হোসেন হাওলাদার প্রোগ্রাম অফিসারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সদস্য প্রমুখ

  • ৮দফা দাবিতে খেলাফত মজলিস কুমিল্লা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

    ৮দফা দাবিতে খেলাফত মজলিস কুমিল্লা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    সরকারকে পদত্যাগ করে অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে : মাওলানা সাখাওয়াত হোসাইন

    কুমিল্লা, ২০ জুলাই ২০২৩: খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে এদেশের জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়। দেশের বিদ্যমান সঙ্কট থেকে উত্তরণ করতে সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে সরকারকে বাধ্য করে হলেও সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে।
    গত বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৩টায় কুমিল্লা মহানগরীর টাউন হলে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জোন আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কুমিল্লা জোন পরিচালক ডা. বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা তাজুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন।

    খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি সৈয়দ আবদুল কাদের জামালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন নোয়াখালী জোন সহ-পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমদ, ব্রাহ্মণবাড়ীয় জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সিরাজী, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওঃ নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাও: এমদাদ উল্লাহ খান, দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসেন মিয়াজী, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওঃ আমির হামজা, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাও: মাসউদুর রহমান খান, কুমিল্লা মহানগর যুব মজলিস আহবায়ক মাওঃ মোঃ ইলিয়াছ, কুমিল্লা দক্ষিন জেলা যুব মজলিস সদস্য সচিব মাও: আৰু দাউদ বিন হাসান, কুমিল্লা উত্তর জেলা যুব মজলিস আহবায়ক ডাঃ আবু বকর সিদ্দকী প্রমুখ

  • মুন্সীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

    মুন্সিগঞ্জ প্রতিনিধি:

    সাংবাদিক হত্যা- নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ ঘটিকার দিকে মুন্সীগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এর সার্বিক সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে এর মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে এর সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব আহম্মেদ মতিউর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সাংবাদিক মাহবুবুর রহমান, দৈনিক টারমিগানের সম্পাদক ও প্রকাশক হাজী মুহাম্মদ সেলিম, সাবেক অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম। মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রুবেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবির, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য সচিব সামছুল হুদা হিটু, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা সুলতানা রিতা, মোমিন বিশ্বাস, মিনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান রলিন, তুষার আহমেদ, লিটন মাহমুদ, রাজ মল্লিকসহ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও মুন্সীগঞ্জ আনলাইন প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ বলেন, “দেশব্যাপী সাংবাদিকদের হত্যা – নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল আইন বাতিলের প্রতিবাদে সকলকে সোচ্চার হতে হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

  • তাহিরপুরে আগুনেপুরা ৬টি পরিবার এবং মসজিদ ও মন্দির নির্মাণ কাজে ২লক্ষ২০ হাজার টাকা অনুদান দিলেন সেলিম

    তাহিরপুরে আগুনেপুরা ৬টি পরিবার এবং মসজিদ ও মন্দির নির্মাণ কাজে ২লক্ষ২০ হাজার টাকা অনুদান দিলেন সেলিম

    কে এম শহীদুল সুনামগঞ্জ :
    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মসজিদ নির্মাণ কাজে নগদ ৫০হাজার টাকা অনুদান এবং তাহিরপুর উপজেলার সদর মধ্য তাহিরপুর মন্দিরের অবকাঠামো কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা ও উত্তর শ্রীপুর বাজারে আগুনে পুরে যাওয়া ৬টি দোকানের ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়েছেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম আহমদ। শনিবার দিন ব্যাপী সেলিম আহমদ তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে অগ্নিকাণ্ডে পুরে যাওয়া দোকানের ক্ষতিগ্রস্থদের দেখতে তাদের খোঁজ খবর নিতে সেখানে যান। এসময় আগুনে পুরা ৬টি দোকান মালিকের সাথে দেখা করেন। তাদের খোঁজ খবর নেন এবং তাদেরকে সেলিম আহমদের নিজস্ব তহবিল থেকে প্রত্যেক পরিবারকে নগদ ২০হাজার করে ১লক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
    পাশাপাশি একই ইউনিয়নের জয়পুর গ্রামের মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন সেলিম এবং তাহিরপুর সদরের মধ্য তাহিরপুর মন্দিরের অবকাঠামো কাজের জন্য আরও নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন মোঃ সেলিম আহমদ। তিনি আগুনেপুরা ৬টি পরিবার এবং মসজিদ ও মন্দির নির্মাণ কাজে তার নিজস্ব তহবিল থেকে মোট ২লক্ষ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।এসময় শ্রমিক লীগের নেতাকর্মীসহ স্থানীয় মুরুব্বিরা সেলিম আহমদের সঙ্গে ছিলেন।##

  • ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩৩

    ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩৩

    রিপোর্ট : ইমাম বিমান

    খুলনা-বরিশাল মহাসড়কের ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭জন নিহত এবং অন্তত ৩৩জন আহত হয়েছেন। ২৭জুলাই শনিবার আনুমানিক সকাল ১০টার সময় খুলনা-বরিশাল মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন ছত্রকান্দা নামক এলাকায় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বাসার স্মৃতি নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

    এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, রাস্তার পাশে পুকুরে বাসটি পড়তে দেখে স্থানীয়রা পুকুরে নেমে বাসের মধ্য থেকে আহতদের উদ্ধার করে, প্রথমে অটো রিক্সা এবং পড়ে এম্বুলেন্স যোগে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বিষয়টি ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানতে পেরে ঘটনা স্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। একই সাথে ঝালকাঠি জেলা পুলিশ সহ জেলার আইন শৃংঙ্খলা বাহিনী উদ্ধার কাজে যুক্ত হন। দীর্ঘ প্রায় ২ঘন্টার বেশি সময় উদ্ধার অভিযান পরিচালনার পর দূর্ঘটনা কবলিত বাসটির মধ্য থেকে অর্ধশত যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে এবং বাসটি পুকুর থেকে উপরে উঠাতে সক্ষম হয়। আহতেদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুর একটা পর্যন্ত শিশু সহ ১৭ জন নারী-পুরুষকে নিহত ঘোষনা করেন। বাকি আহতদের জরুরী চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

    এছারাও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ পরিচালনার সময় ঝালকাঠি ফায়ার সার্ভিস’র ২জন সদস্য আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং ঘটনা স্থল থেকে হাসপাতালে আসার সময় মটর সাইকেল দূর্ঘটায় জেলা পুলিশের এক সদস্য এসআই ফরিদুল আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

    ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানাযায়, বাস দূর্ঘটনায় আহত ৩৩ জন ভর্তি রয়েছে। দুপুর একটা পর্যন্ত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশু সহ ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো ভান্ডারিয়া এলাকার সুমাইয়া (৬) তারেক (৫)ছালাম (৬০) শাহিন( ২৫) , তোর বোয়ালিয়া এলাকার আব্দুল্লাহ (৮) ভান্ডারী এলাকার রহিমা(৬০)
    আবুল কালাম (৬০) মেহেন্দিগঞ্জের রিপা মনি (২)আয়রিন (২২) রাজাপুরের নয়ন (১৬)খুশবো (১৯) খাদিজা (৪৫) ভান্ডারিয়া এলাকার রাভেয়া (৮০)

    এ বিষয় প্রত্যক্ষদর্শীরা বলেন, বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে বরিশালের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গাড়িটি উল্টে যায়। বাসটি পুকুরের মধ্যে পড়ে উল্টে যাওয়ায় বাসের ভিতর পানি ঢুকে যায় এ সময় শ্বাসরোধ হয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আহত এক যাত্রী জানায়, ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার সময় দূর্ঘটনার কিছু সময় পূর্ব থেকে বাসটির চালক দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলো তার মধ্যে চালক মোবাইলে কথা বলেছিল গাড়িটি হঠাৎ করে কি যে হল কিছুই বুঝতে পারেনি।

  • সুজানগর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

    সুজানগর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ২১ জুলাই বিকাল পৌনে ৫টার দিকে পৌর বাজারের পৌর ভবনের সামনের মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন বিকাল পৌনে ৫টার দিকে পৌর বাজারের আজগরের লেপ তোষকের দোকানে প্রথমে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের ভয়াবহতা মুহূর্তের মধ্যে পাশের আলমের হোটেলসহ আরও একটি দোকানে ছড়িয়ে যায়। পরে সুজানগর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখ নপর্যন্ত জানা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান অগ্নিকান্ডের এ ঘটনায় তাদেও অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ছনহরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে আসেন সমাজসেবক সাইফুল ইসলাম সুমন

    ছনহরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে আসেন সমাজসেবক সাইফুল ইসলাম সুমন

    নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের
    পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর ছনহরা গ্রামে খন্দকার বাড়ীর মোঃ শফি সওদাগর ও তার ছোটভাই মোঃ ইউনুচ সওদাগরের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে
    শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে আসেন তরুণ শিল্প উদ্যােক্তা সাইফুল ইসলাম সুমন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গোফরান রানা, মোঃ মিজানুর রহমান খান, মোহাম্মদ সাইফু মেম্বার মোহাম্মদ শেখ আহমদ, মোহাম্মদ হাশেম, মোঃ আরিফ খান জয়, মোঃ ডালিম, মোহাম্মদ টিপু, মোঃ মাসুদ সহ আরো অনেকেই।

  • মানবিক কাজে এক  উজ্জ্বল দৃষ্টান্ত পটিয়ার জুলকারনাইন চৌধুরী

    মানবিক কাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত পটিয়ার জুলকারনাইন চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার :
    মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। সমাজে অনেকে নিজের অর্থ সম্পদ এ কাজে বিলিয়ে দিয়েছেন। আবার অনেকে টাকা আর সম্পদের পাহাড় গড়ে তুলতে দিনরাত ব্যস্ত। এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের পটিয়ার সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। তার নিজ এলাকায় দীর্ঘদিন শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কৃষি কাজে বীজ, সার বিতরণ, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ, খাদ্য সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ,পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম পুলিশকে খাদ্য সহায়তা প্রদান, সাইকেল বিতরণ ছাড়াও সম্প্রতি পবিত্র কোরবান উপলক্ষে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন।
    মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থায়নে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভায় দীর্ঘদিন যাবত ব্যতিক্রমী ও মানবিক কাজগুলো চলমান রেখেছেন আমেরিকা প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলামের নেতৃত্বে মানবিক কাজে পটিয়াতে রয়েছে একটি টিম। মোবাইল ফোনে সহায়তার খুদে বার্তা পেলেই মানবিক টিমের সদস্যরা পৌছে দিচ্ছেন নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা। ক্যান্সার রোগী থেকে শুরু করে অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে শিক্ষা সহায়তাসহ মানবিক সকল কাজ। ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী জীবন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের মরহুম আবু বকর চৌধুরী ও আজকিরা বেগম চৌধুরীর পুত্র।
    ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, মানবিক কাজে পটিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। নিজের উর্পাজিত অর্থ দিয়েই পটিয়া উপজেলায় অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছেন। যা একজন জনপ্রতিনিধিও করে না। বর্তমান সমাজে এই ধরনের মানুষ খুবই বিরল।
    পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন মানবিকতার বিষয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন মানবিক নারী। তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে দেশে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি চলছে মানবিক কাজগুলো। দেশের প্রতিটি জেলায় সরকারিভাবে খাদ্য সহায়তা কর্মসূচি চলমান রয়েছে। পটিয়াতেও মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান চলমান রেখেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আজীবন থাকতেছান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল থেকে শুরু করে দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে তা খুবই প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ গরীব, দুঃখী মানুষের কথা বলে। মানবিক কাজের পাশাপাশি তৃণমূল আওয়ামী লীগের সংগঠনে অবদান রাখতে চান।

  • লেমুছড়ি মাঠে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    লেমুছড়ি মাঠে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে চৌংড়াছড়ি ফ্রেন্ডশীপ ক্লাব এর আয়োজনে মহালছড়ি সদর ইউপির ওয়ার্ডের সদস্য শাহাদাৎ হোসেন এবং চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান ইমান আলী’র সার্বিক সহযোগিতায় লেমুছড়ি মাঠে শান্তিনগর একাদশ ও সবুজ পল্লী চালক সমিতি ফুটবল একাদশের মধ্যেকার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

    ২১ জুলাই শুক্রবার বিকাল ৩.৩০ঘটিকায় লেমুছড়ি মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রতন কুমার শীল,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, মহালছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন খেলাধূলায় শরীর ও মন উৎফুল্ল রাখে এবং নেশা জাতীয় দ্রব্যে থেকে যুবসমাজকে বিরত রাখে। এসময় তিনি প্রত্যেকটি এলাকায় এ ধরণের খেলাধূলা আয়োজন করার আহবান জানান।

    খেলার শেষ পর্যায়ে সবুজ পল্লী চালক সমিতি ফুটবল একাদশ শান্তিনগর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  • তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা

    তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
    নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের উন্নতিকরণে ঢাকা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা করেছে সদর উপজেলা যুবলীগ। শুক্রবার দুপুর ১২ শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদ যাত্রারসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে ও সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিরোধের আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। সদর উপজেলা যুবলীগ সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন,শহর যুবলীগের সভাপতি সাঈফুল ইসলাম এলান,সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন,সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাকিল মাদবর,যুবলীগ নেতা আল-মামুনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের মধ্যকার সকল বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে আরো সুসংগঠিত হয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যরে প্রতিহত ও প্রতিরোধের আহ্বান জানান নেতৃবৃন্দ।