সুন্দরগঞ্জে এবছর আমের ব্যাপক ফ-লনের সম্ভাবনা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

সুন্দরগঞ্জ উপজেলার গাছে গাছে উঁকি দিচ্ছে সু-সুরভিত বিভিন্ন জাতের আমের মুকুল। যা দেখে অনুমান করা যাচ্ছে ব্যাপক ফলনের সম্ভাবনা। 

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, এবছর গাছে গাছে ব্যাপক আমের মুকুল বসন্ত বাতাসে দুলছে। যা বেশ চোখে পড়ার মত। মুকুল দেখে আম চাষীরা আমের প্রচুর ফলনের আশা করছেন।এবছর উপজেলায় প্রায় ২৫৬ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার আম চাষ করা হয়েছে। জাত গুলোর মধ্যে রয়েছে হাড়িভাঙ্গা,ল্যাংড়া,  আম্রকলিসহ নানান জাতের আম।  গত মৌসুমে আমের বাজারদর ভাল থাকায় লাভবান হয়েছিল আম চাষিরা। এরই ধারাবাহিকতায় চলতি বছর আম চাষ আরও সম্প্রসারিত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি থেমে নেই নতুন করে আম বাগান তৈরির কাজও। উপজেলার আম বাগানগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন বাগানের আম গাছে এবার আগাম মুকুল এসেছে।  রামজীবন ইউনিয়নের এক আমচাষি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব বাগানেই মুকুল দেখা যাবে।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাশিদুল কবির জানান, আম চাষিরা যদি নিয়মিত আম বাগানে পানি সেচ দেয় এবং বালাইনাশক ব্যবহার করে। অর্থাৎ মুকুল ঝরে যাওয়ার পর আমের গুটি মটর পরিমাণ হলে ছত্রাক নাশক ও কীটনাশক স্প্রে করে দিলে এবং মার্বেল পরিমাণ হলে স্প্রে করে দিলে আশানুরূপ আমের ফলন পাওয়া যাবে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলে তো কথায় নাই আমের ব্যাপক ফলবনের সম্ভাবনা রয়েছে।

সব মিলে দেখা যাচ্ছে, কোন প্রাকৃতিক দৈব্য না হলে এবছর সুন্দরগঞ্জ উপজেলায় আমের ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। যা এই উপজেলার আমের পুষ্টি চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *