নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় ও শুকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার) গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।
আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, এমপির বড়ছেলে ডাঃ খালেদ সাইফুল্লাহ, এনসিপি ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
▪️
প্রধান অতিথি সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ নিজ নিজ এলাকার বিদ্যমান সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং তিনি অত্যন্ত গুরুত্বের সাথে সেগুলো শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে নবনিযুক্ত এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবা ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে, সকালে এমপি মহোদয় উপজেলা চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। পরিবেশ রক্ষায় এবং আধুনিক পরিচ্ছন্ন গোদাগাড়ী গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
▪️আসন্ন রমজান প্রসঙ্গে:
সামনে পবিত্র মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের রোজা পালন নির্বিঘ্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও কঠোর মনিটরিং নিশ্চিত করার জন্য তিনি গুরুত্বারোপ করেন।
সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও শান্তিময় রাজশাহী-১ আসন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক।।

Leave a Reply