সাংবাদিক রুমি সাইদের মৃ-ত্যুতে বিভিন্ন মহলের শোক

সাব্বির হোসেন,বানারীপাড়া//
বরিশালের বানারীপাড়ায় প্রবাসী সাংবাদিক রুমি সাইদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বেসরকারি টিভি চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি রুমি সাঈদ (৬২) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাসিন্দা ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাজী সাইদুর রহমানের মেঝ ছেলে রুমি সাঈদ মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ),বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বানারীপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

হাস্যজ্জল ও সদালাপি রুমি সাইদের মৃত্যুতে বানারীপাড়া পৌর শহরে সাংবাদিক,সাংস্কৃতিক,রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে।

মোঃ সাব্বির হোসেন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *