সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।সুজানগর পৌরসভার কাচারীপাড়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাচারীপাড়া ব্যাডমিন্টন দলকে পরাজিত করে উপজেলা ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে খেলা শেষে ছাত্রদল নেতা আব্দুস সবুর জয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আনিসুর রহমান খোকন।অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম টুটুল, শিক্ষক আলাউদ্দিন ,এটিভি সুজানগরের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা, ক্রিড়া সংগঠক নাবিল, আয়োজক কমিটির সদস্য সদস্য সাহাব,আমির হামজা, ইরফান ও সেজান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।প্রধান অতিথি অধ্যক্ষ নাদের হোসেন তার বক্তব্যে খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে তোলে বলে উল্লেখ করেন।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply