আলিফ হোসেন,তানোরঃ
পবিত্র রমজান মাস শুরু হতেই সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর পুঠিয়ার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
উপজেলার বেলপুকুর ইউনিয়নের (ইউপি) পশ্চিম জামিরা গ্রামের বাসিন্দা জনৈক নারী দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তার স্বামী স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হওয়ায় পরিবারটির উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকট তাকে আরো মানুষিক চিন্তায় ফেলে।
এদিকে এমন পরিস্থিতির কথা জানতে পেরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ দ্রুত ওই পরিবারের খোঁজখবর নেন এবং ইউএনও অফিসে ডেকে তাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এ সময় তিনি তার পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রশাসনের পক্ষ থেকে যাদের প্রয়োজন, তাদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।
স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অসহায় পরিবারটি যেমন উপকৃত হয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। তারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।রমজানের এই সময়ে একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।#
অসহায় পরিবারের পাশে পুঠিয়ার মানবিক ইউএনও

Leave a Reply