চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার সকল কর্মকর্তাগণের সাথে চারঘাট-বাঘার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ কে ফুলের শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এমপি বলেন, আমার নির্বাচিত এলাকায় কোন রকম পুকুর খনন করা হবে না যদিও কেউ খনন করে যে দলেরই হোক তার কোন ছাড় হবে না।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসায়ী বা মাদকের সাথে জড়িত আছে তাদের ধরে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেন। এবং মাদক কারবারির বিষয়ে কোন সুপারিশ হবে না। চারঘাট-বাঘার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সংসদ সদস্যের বিশেষ সহকারী জালাল উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও দলীয় নেতা কর্মীগন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Leave a Reply