আশুলিয়ার জামগড়া মোল্লা বাজারে তাঁতি দল নেতার গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে অ-গ্নিসংযোগ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় তাঁতি দল নেতা আফছার আলীর ভাঙারির মালামালের গোডাউনসহ একাধিক প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ইয়ারপুর ইউনিয়নর ১নং ওয়ার্ডের জামগড়া মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের নেতা আফছার আলীর গোডাউন ও আশপাশের কয়েকটি কাঠের ফার্নিচারের দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার বিষয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া জানান, আগের রাতেই তার বাসার পাশের এলাকায় গুলির ঘটনা ঘটে। তার দাবি, একই দুর্বৃত্তচক্র আফছার আলীর গোডাউনে আগুন দিয়েছে। তিনি বলেন, “আফছার আমাদের সঙ্গে তাঁতি দল করে। তার তিল তিল করে গড়া সঞ্চয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

স্থানীয়রা জানান, আগুনে গোডাউনের ভেতরে থাকা ভাঙারির মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *