তারাগঞ্জ বাজারে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর জ-রিমানা

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় তারাগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারাগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় বিভিন্ন মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের বিক্রয়মূল্য যাচাই এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়টি তদারকি করা হয়।
অভিযানকালে অনিয়মের অভিযোগে ২টি মামলা দায়ের করা হয় এবং মোট ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রদান করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।
সাধারণ ক্রেতারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বাজার তদারকি থাকলে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও বিভিন্ন অনিয়ম অনেকাংশে কমে আসবে। তারা রমজানজুড়ে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *