এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগর উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নের আব্দুল হাই সিদ্দিকী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ৫ হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। অত্র মাদ্রাসার হেফজ সমাপনকারী ৫ জন ছাত্রকে সোমবার রাতে এ পাগড়ি প্রদান করা হয় । অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওসি আব্দুল হাই এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে হাফেজদের পাগড়ি প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোঃ আবরারুল হক আসিফ।মাদ্রাসার সভাপতি মেসের আলী সরদারের সভাপতিত্বে ও মাদ্রাসার সেক্রেটারি রহমত আলী শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান কালে ওসি আব্দুল হাই বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ। তিনি আরো বলেন,কুরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কুরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।
আব্দুল হাই সিদ্দিকী এ-তিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ৫ হাফেজকে পাগড়ি প্রদান

Leave a Reply