এস আল-আমিন খাঁন,
পটুয়াখালী প্রতিনিধি-
পটুয়াকালী সদর উপজেলার ১ নং লাউকাঠীতে বারবার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। দিনে দুপুরে, গভীর রাতে কিংবা সন্ধ্যা রাতে আগুনের আতংকে কাটাতে হচ্ছে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে লাউকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লাউকাঠী বাজার সংলগ্ন পাল বাড়ির মন্ঠু পালের কুটার কুড়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এনিয়ে এলাকায় আরও আতংক ছড়িয়ে পড়েছে। বিগতদিনে ইউনিয়নের ঢেউখালী গাজী বাড়িতে একই সাথে ৭ টি কুটার কুড়ে আগুন দেয়া হয়েছে। সাধারণ মানুষের ঘুম হারাম করে কোন ফায়দা লুটতে চায় কে-বা কারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য , একই এলাকার গ্রাম পুলিশ দুলাল চৌকিদার, সন্জু সোমাদ্দার, রুপক দাস, মন্ঠু পাল ও গাজী বাড়ির কুটার কুড়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এর আগে মধ্য রাতে ঘটনা ঘটলেও ফের সন্ধ্যা রাতের ঘটনায় রহস্যের যেন শেষ নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানা পুলিশ।
এলাকাবাসী জানান, নির্বাচনের মাস খানেক আগ থেকে এসব ঘটনা শুরু হয়। এছাড়াও মাঝে মাঝে হঠাৎ করে ঘরের চালে ঢিল মারা ও দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখানোর ঘটনাও ঘটে বলে জানান। ধারনামতে দেশকে উওল করা ও জনমনে ভয়ের সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য এসব করা হচ্ছে। এসব দূর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পটুয়াখালী জেলা পুলিশ সুপারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply