ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী স-হিংসতায় আ-হত ২, আ-টক ২

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি জেলার কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী হামলায় জামায়াতের কর্মী সমর্থকদের ৪টি বাড়ী, ২টি ব্যবসা প্রতিষ্ঠান এবং জামায়াত অফিস ভাংচুর ও ২ নারীকে আহত করার অভিযোগ ওঠে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হামলাকারী ২ জন বিএনপি’র নেতা কর্মী আটক হয়।

হামলার বিষয় ১৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ০৬)।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান কালাম মেম্বারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামী সমর্থক সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়ীতে, তার ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের খড়ের গাদায় (গরুর খাবার) আগুন দিয়ে পুড়ে দেয়। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) মেয়ে সাবিনা (৩০) আহত হয়। একই ইউনিয়নের মোস্তফা মাস্টার, ৪নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য মোঃ রিপনের বাড়ীতে ভাংচুর ও হামলা চালায়। পাটিখালঘাটা বাজারের ঔষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলা করে। পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা। এ সব ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে, দুই জনকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *