পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিজয় 

রফিকুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী) 

১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই প্রথমবার তিনি এ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান। এ আসনে এবিএম মোশাররফ হোসেনসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফলে এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ১১ হাজার ৩৪৮।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *