ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের গ্রামে ফিরতে চরম ভো-গান্তি ও বাসে দ্বি-গুণ ভাড়া

হেলাল শেখঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এবং ঢাকা–আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। চার দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একদিকে যেমন যানজটে আটকে পড়েছেন, অন্যদিকে পরিবহন সংকটের সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সরেজমিনে দেখা যায়, নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে বাসে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। অভিযোগ রয়েছে, সাভারের নবীনগর–মানিকগঞ্জ রুটে যেখানে স্বাভাবিক ভাড়া ১০০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। একইভাবে বগুড়া রুটে ৫০০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত।
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা কোথাও কোথাও বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ভোগান্তির শেষ কোথায়? এর দায়িত্ব কে নেবে?”
ভুক্তভোগীদের অনেকেই মনে করেন, ভবিষ্যতে যদি অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা যায়, তাহলে এ ধরনের ভোগান্তি অনেকাংশে কমবে। তারা বলেন, প্রতিটি ভোটার যেন নিজ নিজ মোবাইল ফোন থেকেই নিরাপদভাবে ভোট দিতে পারেন-এমন ব্যবস্থা হলে সরকারের ব্যয়ও কমবে এবং একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *