মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ১০ই ফেব্রুয়ারী সকাল ১০. ঘটিকায় নীলফামারী জেলা পুলিশ লাইন্স মাঠে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম ।
ব্রিফিংয়ে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহাসিন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী,এ,বি,এম ফয়জুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে(ছয়টি উপজেলা) মোট ৫৬২ টি ভোট কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে ১৪৪৫ জন পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে ।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Leave a Reply