আধুনিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের গ-ণমিছিল ও নির্বাচনী সমাবেশ

আরিফ রববানী ময়মনসিংহ
আধুনিক,সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত
১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ময়মনসিংহ-৪ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বর থেকে গণ মিছিলটি নগরীর কৃষ্ণচুড়া চত্বর থেকে মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল রোড,বাউন্ডারি রোড, নওমহল হয়ে চরপাড়া মোড় হয়ে পাটগুদাম ব্রীজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রধান অতিথি ও ময়মনসিংহ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর জামায়াতে ইসলামীর আমির কামরুল আহসান এমরুল।

এর আগে ময়মনসিংহ সিটি করপোরেশনে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মূল মিছিলে যোগ দিলে পুরো নগরী জনস্রোতে পরিণত হয়।

গণমিছিল শুরুর আগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন,বিজয়ী হলে সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও মানবিক ও আধুনিক ময়মনসিংহ গড়তে সবাইকে সাথে ঐক্যবদ্ধভাবে সদরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবো।

গণজমায়েতে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় গণমিছিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *