মহিউদ্দিন চৌধূরী।।
শুক্রবার বিকালে ছনহরা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের ধানের শীষ প্রতীকের পক্ষে
গণসংযোগ করেন। ছনহরা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, সমাজসেবক মাকসুদ আলম আলমদার, এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক মাকসুদ আলম আলমদার বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। গত ২০ বছরে দেশের নারীরা শিক্ষিত হয়েছে। এখন বিএনপি দেশের নারীদের স্বাবলম্বী করবে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি নির্বাচিত হলে “কৃষক কার্ড” প্রদানের মাধ্যমে কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি উপকরণে
নানা সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। পরে মাকসুদ আলম আলমদার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
পটিয়ায় বিএনপির প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন মাকসুদ আলমদার

Leave a Reply