মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটে ভোটযুদ্ধের জোয়ার উঠছে কালীগঞ্জ ও আদিতমারীতে।
জাতীয় সংসদ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ইং নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২ সংসদীয় আসন আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে। প্রার্থীরা তীব্র করছে প্রচার প্রচারণা। আর বসে থাকার সময় পাচ্ছে না, তারা প্রতিদিনই নেতাকর্মী, সমর্থকদের নিয়ে পাড়া মহল্লা এমনকি বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনি প্রচার শুরু করার পর থেকে গ্রামগঞ্জে, হাটবাজার সবখানেই বিএনপির নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ছে। দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠনের সমান্বয়ে ওয়ার্ড কমিটি করে তারা প্রতিদিন তারেক রহমানের দেওয়া নির্বাচনি অঙ্গিকার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও পোস্টার নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। এতে অন্যন্যা প্রার্থীর তুলনায় বিএনপির প্রার্থী প্রচারণায় ব্যাপক এগিয়ে আছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, প্রতিদিন দিন থেকে রাত পর্যন্ত তার নির্বাচনির বিভিন্ন এলাকায় এলাকায় প্রচারণা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় এখন সব এলাকায়। নির্বাচনি এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় একটা ব্যাপক সাড়া মিলছে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এই আসনটি মূলত জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। বিএনপি প্রতিবারই প্রতিদ্বন্দ্বী ছিল। কোনো বারই নির্বাচিত হতে পারেনি। তবে এবার সুযোগ এসেছে জাতীয় পার্টির তেমন যোগ্য প্রার্থী নেই। তাছাড়া আ.লীগ তাদের কৃত কর্মের জন্য তারা তারা ভোটের মাঠে নেই। এদের ভোটকে যদি পুঁজি করে বিএনপির ঘরে নিতে প্রার্থী ও সমর্থকরা নানা কৌশল অবলম্বন করছে। তেমনি সাড়াও পাচ্ছে বলে বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে।
এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ) মার্কা, জামায়াতের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা) মার্কা, জনতা পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অব. শামীম কামাল (কলম) মার্কা, মো. মাহফুজুর রহমান (হাতপাখা) ইসলামী আন্দোলন, এলাহান উদ্দিন (লাঙ্গল) জাতীয় পার্টি, নিমাই চন্দ্র রায় (কান্তে) কমিউনিস্ট পার্টি ও মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল) স্বতন্ত্র। দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৩ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ২০০, মহিলা ২ লাখ ১৫ হাজার ৭৬০ ভোট।
হাসমত উল্লাহ।।

Leave a Reply