ঢাকা-১৯ আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী দিলশারা পারুলের গ-ণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

হেলাল শেখঃ ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনের এনসিপি মনোনীত ১১দলীয় জোটের এমপি প্রার্থী দিলশারা পারুল দিনব্যাপী আশুলিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী ২০২৬ইং) আশুলিয়ার ধলপুর, শেরআলী, কাঠগড়া, শ্রীখন্ডিয়া, আশুলিয়া বাজার ও জামগড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ১১ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান দিলশারা পারুল।

প্রচারণাকালে স্থানীয়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও সমর্থন চোখে পড়ার মতো ছিলো। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সমর্থন কামনা করেন।

নেতাকর্মীরা জানান, জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াতে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিতে তারা এই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছেন। তাদের মতে, মানুষের আশা ও আস্থা শাপলা কলি প্রতীকের দিকেই কেন্দ্রীভূত হচ্ছে।
গণসংযোগকালে দিলশারা পারুল বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সাভার-আশুলিয়া গড়তে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা দিন-রাত মাঠে কাজ করে যাচ্ছেন।” তিনি আরও দাবি করেন, ১১দলীয় জোটের ভোট ব্যাংক, যুবসমাজের বড় একটি অংশ এবং বিএনপি-বিরোধী ভোটের উল্লেখযোগ্য অংশ তিনি পাবেন। সেই কারণে জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।

এ সময় জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা সেক্রেটারি আবুল হোসেন মীর বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শাপলা কলি প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *