থানচি প্রতিনিধি:মথি ত্রিপুরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার ও গণসংযোগ অংশ হিসেবে বান্দরবানের থানচিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সদর, বলিপাড়া বাজার ও বিভিন্ন পাড়া সহ গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায। ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রচারণাকালে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন,
“আমি নির্বাচিত হলে থানচি উপজেলার অবহেলিত জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবো। পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলা কলি মার্কায় ভোট দিতে হবে।”
এ সময় তাঁর সঙ্গে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।
এলাকাবাসীরা জানান, প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রচারণা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
থানচির বলিবাজারে এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের গ-ণসংযোগ ও প্রচারণা

Leave a Reply