চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জীবনসম্পদ রক্ষায় অপরিশীম পরিশ্রম করে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা, দৃষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজে শান্তি, শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ১৬৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমী হতে অর্জিত আইনি জ্ঞান ও পুলিশিং নানাবিধ কৌশল তোমাদের ভবিষ্যৎ প্রেক্ষাপটে জীবনকে সাফল্য মন্ডিত করবে।
তিনি আরও বলেন, তোমাদের প্রতি আহ্বান তোমরা পুলিশ একাডেমী থেকে দক্ষ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবে, বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবে।
আরও বলেন, তোমাদেরকে আইন ও নীতি দ্বারা নির্ধারিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা মহান দায়িত্ব পালন করতে হবে।
১৬৯তম টিআরসি জুন-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। চার মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে আজ সেই মাহেন্দ্রক্ষণ যেখানে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল ১৬৯তম টিআরসি জুন-২০২৫) ব্যাচের চার মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ।
সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ তওফিক মাহবুব চৌধুরী বিপিএম, প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবীন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
১৬৯তম টিআরসি ব্যাচের ৪১৮ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পঞ্চগড় জেলার ১১ জন, দিনাজপুর জেলার ৪০ জন, লালমনিরহাট জেলার ১৫ জন, নীলফামারী জেলার ২৩ জন, গাইবান্ধা জেলার ৩১ জন, ঠাকুরগাঁও জেলার ১৭ জন, রংপুর জেলার ৩৯ জন, কুড়িগ্রাম জেলার ২৬ জন, যশোর জেলার ৩৪ জন, সাতক্ষীরা জেলার ২৬ জন, মেহেরপুর জেলার ৯ জন, নড়াইল জেলার ৯ জন, চুয়াডাঙ্গা জেলার ১৪ জন, কুষ্টিয়া জেলার ২৫ জন, মাগুড়া জেলার ১২ জন, খুলনা জেলার ৩০ জন, বাগেরহাট জেলার ১৫ জন, ঝিনাইদহ জেলার ২৪ জন এবং ফেনী জেলার ২১ জন গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় যোগদান করেছিলেন।
আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব রতন বালা। দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট টিআরসি অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৭৩৪ টিআরসি আবু বক্কর ছিদ্দিক। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৬২০ টিআরসি মোঃ জাহিদ হাসান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৪৪৪ টিআরসি মোঃ মিলন ইসলাম এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন পিএ/২৪১ টিআরসি মোঃ মোমিনুল ইসলাম।
সমাপনী কুচকাওয়াজ শেষে উক্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ডিএমপি তে ৭৪ জন, এপিবিএন এ ১১১ জন, সিএমপিতে ৬ জন, আরএমপি তে ৪৮ জন, ঢাকা রেঞ্জে ৪৯ জন, রাজশাহী রেঞ্জে ৫২ জন, খুলনা রেঞ্জে ৬৬ জন এবং শিল্পাঞ্চল পুলিশে ১২ জন যোগদান করবেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Leave a Reply