নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯পাবনা-২ সংসদীয় আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক কে. এম হেসাব উদ্দিন। পাবনা-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে তিনি ভোটারদের কাছে দঁাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং গণভোটে ‘হঁ্যা’ ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন। রবিবার বেড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি । এ সময় তিনি বলেন, ‘আমি মিথ্যা আশ্বাস দেবো না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। তিনি দীর্ঘদিনের বঞ্চনা ও প্রবঞ্চনা দূর করে জনগণের কাছে সততা ও জবাবদিহিতার রাজনীতি চালু করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পথচারী ও দোকানিদের সাথে কথা বলে হেসাব উদ্দিন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক কে. এম হেসাব উদ্দিন গত শনিবার সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ‘জুলাইযোদ্ধাসহ সব শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দঁাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত এই আসনে নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিশু ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগে স্থানীয় মুরব্বি, যুবক, শ্রমজীবী মানুষ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনভর এই গণসংযোগ কর্মসূচিতে জামায়াত প্রার্থীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া চোখে পড়ার মতো ছিল।
সুজানগর (পাবনা) প্রতিনিধি।।

Leave a Reply