পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব—এই স্লোগানে থানচিতে গ-ণসংহতি আন্দোলনের হ্যাঁ ভোট প্রচারণা

বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
“পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের থানচি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উসাইশৈ মারমা। দপ্তর সম্পাদক উথোয়ইওয়াং মারমা।
আজ রবিবার(১ফেব্রুয়ারি)  সকালে  উপজেলাবিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই প্রচারণা চালানো হয়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। থানচি উপজেলা  সদরের গুরুত্বপূর্ণ সব এলাকায় গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত পথ সভায় তারা এ আহ্বান জানান।
উথোয়াইওয়াং মারমা বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে ইতিবাচক পরিবর্তন জরুরি। সেই পরিবর্তনের পথ তৈরি করতেই হ্যাঁ ভোটের বিকল্প নেই। তারা আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।’
তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখার এক নেতা বলেন, “আমরা বিশ্বাস করি জনগণই পরিবর্তনের মূল শক্তি। হ্যাঁ ভোটের মাধ্যমে মানুষ তাদের অধিকার ও ভবিষ্যতের পক্ষে অবস্থান নেবে।”
এই সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন থনাচি উপজেলা কমিটি সদস্য বৃন্দ
.ইউলিয়াম বম  ছাই অং মারমা. রাফেয়েল ত্রিপুরা. লাল রিন সান বম. হানি বম.জেসপার বম. রৌলিয়ান বম. মোহাম্মদ কালাম. উক্যচিং মারমা. হ্লাচিং থোয়াই মারমা. উক্যছাই মারমা প্রমুখ।
প্রচারণা চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে আগ্রহ প্রকাশ করেন এবং কর্মসূচির প্রতি সমর্থন জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *