পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে দিকনির্দেশক সাইনবোর্ডে স্টিকার লাগানোকে কেন্দ্র করে সাময়িক বাংলাদেশ পুলিশ একাডেমি ও রাজশাহী ক্যাডেট কলেজ প্রসাশনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনায় পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে আগত কয়েকজন সেনাসদস্য রাজশাহী-চারঘাট সড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে অবস্থিত দিকনির্দেশক ফলকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার নামসংবলিত সাইনের ওপর রাজশাহী ক্যাডেট কলেজের দিকনির্দেশক স্টিকার লাগান। ওই ফলকে আগে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা এর দিকনির্দেশক সাইনবোর্ড ছিল। পরবর্তীতে বিকেল আনুমানিক ৪টার দিকে পুনরায় ওই ফলকের স্টিকার খুলে অপর পাশে লাগানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) চক্রধর ঘটনাস্থলে উপস্থিত হন।
রাজশাহী ক্যাডেট কলেজ থেকে আগত সেনাসদস্য সার্জেন্ট মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা এর একজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। আলোচনার পর সিদ্ধান্ত হয়, ওই স্থানে থাকা দুইটি দিকনির্দেশক ফলকেই উভয় প্রতিষ্ঠানের স্টিকার থাকবে। ফলকের বাইরের অংশে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদারের এবং ভেতরের অংশে রাজশাহী ক্যাডেট কলেজের দিকনির্দেশক সাইন রাখা হবে। #
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী।।

Leave a Reply