খুলনায় পেশাজীবি অধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

শেখ তৈয়ব আলী পর্বত, খুলনা

আজ শুক্রবার ২৯ নভেম্বর খুলনার নিউমার্কেট এলাকায় একটি রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় খুলনা জেলা ও মহানগরের ছাত্র,যুব,শ্রমিক, পেশাজীবি ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। কর্মশালার পৃষ্ঠাপোষকা করেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সহসভাপতি ফয়সাল শেখ। অনলাইনে এই কর্মশালার উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক ভাবে দক্ষ করে তোলার জন্য পেশাজীবি অধিকার পরিষদ পর্যায় ক্রমে সারাদেশে এই কর্মসূচির আয়োজন করবে। দেশের রাজনীতির গুনগত পরিবর্তনের জন্য দলীয় নেতাকর্মীদের দক্ষ ও সুশৃঙ্খল করার কোন বিকল্প নাই।

কর্মশালায় আলোচক হিসেবে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের কে পরিবর্তন করতে হবে। গতানুগতিক রাজনৈতিক চিন্তার বাহিরে এসে নিজেদের সৃজনশীল করে গড়ে তুলতে হবে। তিনি এসময় আরও বলেন, ২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের পুরোনো রাজনৈতিক ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে সেজন্য আমাদের নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবে এত মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে, সেই বাংলাদেশে এখনও ষড়যন্ত্রকারীরা বসে নাই। তারা দেশে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার জন্য বিরোধী দলের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছিলো যা আওয়ামিলীগের এক নেতা স্বীকারও করেছিলেন, অথচ জুলাই গণহত্যার দায়ী কয়জন আওয়ামিলীগের নেতাকর্মীকে আটক করেছে এটা জনগণের প্রশ্ন। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, গতকাল একটি গণমাধ্যমে আসছে গত দুই মাসে ৫শর বেশি মানুষ খুন হয়েছে, এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। ৫ই আগস্টের পূর্বে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিলো,ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই জুলাই বিপ্লবে অংশ নেওয়া ঐক্যবদ্ধ ছাত্র জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এই বিভাজনের ফাঁদে কেউ পা দিবেন না,আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোন বিকল্প নাই।

রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল আলম বলেন,”দেশকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তিনি বই পড়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সৎ নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। । এর বাইরেও তিনি দলীয় শৃঙ্খলার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করাই একজন সফল রাজনৈতিক নেতার প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত নিয়েও তিনি কথা বলেন। তিনি অপার সম্ভাবনাময় বাংলাদেশকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, অপার সম্ভাবনাময় বাংলাদেশ। আমরা সবাই মিলে কাজ করলে ২০৫০ সালের মধ্যে এ দেশকে বিশ্বের প্রথম শ্রেণির দেশগুলোর কাতারে নিয়ে যেতে পারবো। তার আগে প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব।

বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মোল্লার সঞ্চালনায় অনলাইনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *