বানারীপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিংকনের মৃত্যু

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পশ্চিম মাদারকাঠী গ্রামের মৃত মোঃ শহর আলী হাওলাদারের ছেলে লিংকন হোসেন মারুফ (৩৮) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
স্থানীয় ইয়ার হোসেনের সূত্রে জানা যায়, গত ২৫ শে সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় লিংকন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ওখান থেকে অবস্থার আরো অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ২৯ সেপ্টেম্বর ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ছয়টায় পিজি হাসপাতালে লিংকনের মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী দুটি ছেলে সন্তানসহ আরো পরিবারের স্বজনদের রেখে গেছেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকরিরত ছিলেন।এবিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল ইসলাম মৃধা বলেন, আমাদের এখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার তিনি জানান, লিংকন খুব ভালো মানুষ ছিল। এরকম মৃত্যু সকলকে মর্মাহত করে। এদিকে তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *