কালীগঞ্জে পৃথক পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

কালীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৭২ বোতল ফেনসিডিলসহ ২জন আসামি, দুইটি মোটর সাইকেল ও ১টি সি আর সাজা পরোয়ানা সহ ১টি সি আর ওয়ারেন্ট ভুক্ত ০১ জন আসামীসহ মোট ৩জন গ্রেফতার করেন পুলিশ। লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৮নং কাকিনা ইউনিয়নের ইশ্বরকোল মৌজাস্থ জনৈক সওদাগর মন্ডল এর বাড়ীর সামনে কাচা রাস্তার উপরে দুইটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মিলন মিয়া (২৩),পিতা- এন্তাজ আলী, খাদেমুল ইসলাম রিয়াদ @ মোল্লা (২০),পিতা- হাবিবুর রহমান , উভয় সাং- লতাবর, থানা-কালীগন্জ,জেলা- লালমনিরহাট। মোটরসাইকেল চালকদ্বয় ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক হয়। উভয়  কে  তল্লাশীকালে  উভয়ের শরীরে পরিহিত কালো রংয়ের কটিতে বিশেষ কায়দায় রক্ষিত ১৭২বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে মামলা রুজু করা হয়। এবং অপর অভিযানে থানা এলাকা হতে ১টি সি আর সাজা পরোয়ানা নং ২৭/২১ সহ ১টি সি আর ওয়ারেন্ট নং ৩৮৫/২৩ এর একই  আবু সাঈদ,পিতা- রমজান আলী,সাং-সুন্দ্রাহাবি,থানা-কালীগঞ্জ জেলা- লালমনিরহাট কে গ্রেফতার করে। বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজা পরোয়ানা ও ফেনসিডিলসহ তিন জন কে গ্রেফতার করেন পুলিশ। 

হাসমত উল্লাহ ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *