গোদাগাড়ীতে বাংলা নববর্ষ পালিত

মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পাপ পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

রাজশাহীর গোদাগাড়ীতে পহেলা বৈশাখ পলিত হয়েছে। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে, মঙ্গলসভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পান্তা, রুইমাছ, কাঁচামরিচ, বিভিন্ন ভর্তা, মুড়ি,মুড়কী, চিড়া, লাড়ুর ব্যবস্থা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আাব্দুর রশিদ প্রমূখ।

গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, অধ্যক্ষ বরজাহান আলী পিন্ট প্রমূখ।

আলোচনা সভার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সাথে সাথে দিবসটি উপলক্ষে অনুরুপ কর্মসূচি পালন করেন, গোদাগাড়ী সরকারী কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম বহুমূখি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, রাজাবাড়ী ডিগ্রী কলেজ, দিগরাম উচ্চ বিদ্যালয়, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, প্রেমতলী বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, কুইজ, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচ পালন করে বলে জানা গেছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

মোঃ হায়দার আলী
রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *