রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে প্রতিবারের ন্যায় এবার ও ৫(পাঁচ) শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন। ৯ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার , টপস্টার গ্রুপের এম ডি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, মানবিক যোদ্ধাখ্যাত লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি,সমাজ সেবক আবু ইউসুফ মজুমদার,নিজাম উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ, কুতুব উদ্দিন,ফাউন্ডেশনের আহবায়ক মো: ইসহাক,সদস্য সচিব রমজান আলী মাসুম সহ ফাউন্ডেশনের ওয়ার্ড নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
সেনবাগে ৫ শতাধিক পরিবারকে ঈদ উপহার বিতরণ করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন

Leave a Reply