আরিফ রববানী ময়মনসিংহ।।
জনপ্রতিনিধিদের সম্পর্কে সমাজে অনেক নেতিবাচক ধারণা চালু রয়েছে। দুস্থদের ভাতার টাকা ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে প্রায়ই জনপ্রতিনিধিরা সংবাদপত্রের শিরোনাম হন।
কিন্তু দেশে বহু জনপ্রতিনিধি রয়েছেন যারা সব সময় দেশ ও জাতির ক্রান্তিকালে এগিয়ে আসেন। অভাবগ্রস্ত মানুষের কল্যাণে বিলিয়ে দেন নিজের অর্থ সম্পদ। এমন একজন জনপ্রতিনিধি হলেন-ময়মনসিংহ জেলার সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের চাউল বিতরণ করেছেন, যারা চাউল পাইনি তাদের নগদ অর্থ দিয়েছেন। এরপরও ইউনিয়নের কোন গরীব অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেলক্ষ্যে রবিবার দুপুরে
অষ্টধার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৩হাজার গরীব অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ৫শত টাকা করে ১২লক্ষ টাকা নগদ ও ৩ লক্ষ টাকা মূল্যমানের অন্যান্য সামগ্রী ঈদ উপহার হিসেবে সর্বমোট প্রায় ১৫লক্ষ টাকা বিতরণ করেছেন।
এ সময় অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জাপারকান্দা আবাসন প্রকল্পের বাসিন্দা হারুন বলেন, এই দুর্যোগময় সময়ে কেউ আমাদের খবর নেই না। চেয়ারম্যান ঈদ উপলক্ষে টাকা দিয়েছে। চরশসা গ্রামের আবুল হোসেন বলেন, ‘আমাদের চেয়ারম্যান প্রতি বছরের মতো তাঁর পারিবারিক তহবিল থেকে নগদ টাকা আমার মতো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এমন চেয়ারম্যান আমাদের ইউনিয়নে এর আগে কখনো দেখিনি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মানে জনসেবায় নেমেছি। চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার। আমার ইউনিয়নে যা বরাদ্ধ আসো তা বিতরণের পরও কোন মানুষকে যেনো অবহেলিত না থাকতে হয় সেজন্য হতদরিদ্র মানুষের মধ্যে আমাদের পারিবারিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছি। এছাড়া এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার।

Leave a Reply