সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুজানগর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে উপজেলার অসহায়,দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সুজানগর ব্লাড ডোনার ক্লাব কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়,দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় সুজানগর উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সদস্য হাসিবুল ইসলামসহ ব্লাড ডোনার ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Leave a Reply