ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহ ত্রিশাল উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হতে চান ত্রিশাল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিধ ইব্রাহিম খলিল নয়ন । যিনি তার মহান কর্মে বেঁচে থাকতে চান সবার হৃদয়ে। উপজেলার রামপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল নয়ন। যার পরিবারের সকলেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। জনসেবামোলক কাজ দেখেই যার বেড়ে উঠা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্রিশালবাসীর সেবার মান বৃদ্ধি করতে চান ইব্রাহিম খলিল নয়ন। তিনি বলেছেন, প্রবাহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন। এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবনযাত্রা। তাই এই ছোট্ট জীবনে স্বপ্ন দেখি নতুন দিনের। নতুন ভোরের। তিনি বলেন, আমি ত্রিশাল উপজেলা বাসীকে সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। তিনি আরো বলেন, ত্রিশাল উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে সামনে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ‘আধুনিক স্মার্ট’ ত্রিশাল উপজেলা গড়তে চাই, ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল উপজেলা গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সদর উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ চাই।সেই লক্ষ নিয়েই তিনি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে গণসংযোগ করে যাচ্ছেন।
২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে ময়মনসিংহ ত্রিশাল উপজেলা বাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ইব্রাহিম খলিল নয়ন। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসা ইব্রাহিম খলিল নয়ন ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশী হিসাবে ইতিমধ্যেই উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল নয়ন বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন ইব্রাহিম খলিল নয়ন তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।
সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করছেন। ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট ত্রিশাল উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। সেই ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ইব্রাহিম খলিল নয়ন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিতে আমি চেষ্টা করেছি। তিনি আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। পরিশেষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চাই।

Leave a Reply