পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :- চট্টগ্রামের পটিয়ায় অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধায় সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে টেম্পো সমিতির সভাপতি জামশেদুল হক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, , প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম. জমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা ওহিদুল্লাহ কালু, পৌর চাএলীগ সাবেক সভাপতি সোহেল ইমরান।
আরো বক্তব্য রাখেন টেম্পো সমিতির সহ সভাপতি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মোস্তাফা কামাল, মোহাম্মদ করিম, পৌর শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ মাসুদ, মো: আলমগীর, আলী আকবর, উপজেলা যুবলীগ নেতা মো: আরিফ, মোহাম্মদ বেলাল হোসেন, আবদুল খালেক প্রমুখ।
এসময় পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির সভাপতি জামশেদুল হক বলেন, পটিয়ার শিকলবাহা হাইওয়ে ক্রসিং পুলিশ নানাভাবে মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করে যাচ্ছে।
আমরা আনোয়ার কর্ণফুলী আসনের সাবেক ভুমি মন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি পটিয়ার এমপি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী ও কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সম্পাদক বদিউল আলম সহ চট্টগ্রাম পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছি।
প্রধান অতিথি’র বক্তব্যে বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের পরিবহন শ্রমীকরা হয়রানী হয়ে আসছে। শ্রমীকরা নিজেদের মাথার ঘাম পায়ে পেলে শত কষ্ট সহ্য করেও আমাদের নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। তাদের হয়রানী বন্ধ করতে শ্রমীকদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার শ্রমীক ভাইয়েরা যখন যেখানে ডাকবে আমি ঝড় তুফান উপেক্ষা করে আপনাদের পাশে এসে দাঁড়াব।

Leave a Reply