ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচন: জাপা প্রার্থী হাফিজ উদ্দীনের জয়

আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ ও রাণীশংকৈল) উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী হাফিজ উদ্দীন। তিনি লাঙ্গল প্রতীকে ৮৪ হাজার ৪৭টি ভোট পেয়েছেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯টি ভোট পেয়েছেন।
গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাবউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এ ছাড়া ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে ১১ হাজার ৩৫৬, জাকের পার্টির প্রার্থী এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে ২ হাজার ২৫৭, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সাফী আল আসাদ আম প্রতীকে ৯৫৩ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ১ হাজার ৪১২টি ভোট পেয়েছেন।
আসনটিতে ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন ভোটারের বিপরীতে ১ লাখ ৫০ হাজার ৩৩৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসনটিতে ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.২৯%।

আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *