সুজানগর(পাবনা)প্রতিনিধি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে সুজানগর উপজেলা প্রশাসন। ২১ ফেব্রুয়ারি শনিবার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ফইম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আযম আলী বিশ্বাস, সুজানগর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা জামায়াত নেতা ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাংবাদিক এম, এ আলিম রিপন প্রমুখ।সভায় ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার।
সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা স-ভা

Leave a Reply