পাবনা ২ আসনের নবনির্বাচিত এমপি সেলিম রেজা হাবিবকে ইউএনওর ফুলেল শুভেচ্ছা

এম এ আলিম রিপন,সুজানগর : বিপুল ভোটে নির্বাচিত পাবনা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব সংসদ সদস্য হিসেবে শপথ নেবার পর প্রথমবারের মতো গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কার্যালয়ে আসেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য এ. কে. এম সেলিম রেজা হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ । সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।নবনির্বাচিত এমপিকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে।নতুন এমপি অ্যাডভোকেট এ. কে.এম সেলিম রেজা হাবিব বলেন, পাবনা-২ আসনের সার্বিক উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কাজ করতে চান। এ সময় তিনি উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খেঁাজ-খবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *