প্রতিনিধি নেছারাবাদ,পিরোজপুর।।
আজ বিশ্ব স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল–এর ১৬৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, নেছারাবাদ উপজেলার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং উপজেলার নির্বাহী কমিটি, কাব স্কাউট লিডার,কাব স্কাউট, গার্লস ইন স্কাউট ও রোভারদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা স্কাউটস ভবনের সামনে থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর শহর–এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা স্কাউটস ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ও নেছারাবাদ উপজেলা স্কাউটসের সভাপতি অমিত দত্ত। বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমেদ, উপজেলা স্কাউটসের কমিশনার মিন্টু লাল মিস্ত্রি, সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা স্কাউট লিডার মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কাব লিডার রেবেকা আফরিন ও ফাহিম আক্তার।
অনুষ্ঠানে স্কাউটসের বিভিন্ন পর্যায়ের সদস্য, নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্কাউটিংয়ের আইন, প্রতিজ্ঞা, মটো এবং আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আনোয়ার হোসেন ।।

Leave a Reply