নলছিটিতে নির্বাচন পরবর্তী বাস্তবতা নিয়ে ম-তবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে নির্বাচন পরবর্তী বাস্তবতা নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুন সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নলছিটি পৌর মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট ও ভোটার ইনফরমেড ফর বেটার ইলেকশন (ভাইব) এর যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রকল্পের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন,পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আল আমিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনির ইউ জামান মনির, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি নাজমুল হায়দার খান বাদল , ভলানটির্য়াস অব নলছিটির আহবায়ক মো.শাহাদ্যাৎ আলম, পৌর যুবদল নেতা নিয়াজ মোর্শেদ আসিফ,সংবাদকর্মী খালিদ হাসান তালুকদার,আ.কুদ্দুস তালুকদার, ছাত্র সংগঠক মেহরাব হোসেন রিফাত,সাথী আক্তার প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চলনা করেন পিএফজি সদস্য ইমরান খান। এসময় বক্তারা নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুন সমাজের করণীয় নিয়ে নানা দিক তুলে ধরেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *