ছাতক-এর বাগারাই গ্রামে প্র-তিপক্ষের হামলা দুই নারীসহ আহ-ত ৬, এলাকায় উত্তে-জনা

সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় বাগারাই গ্রামের মৃত তাহির আলীর পুত্র আলতাব আলী স্থানীয় জাউয়া বাজার থেকে টিন ক্রয় করে একটি পিকআপযোগে বাড়ির সামনে রাখেন। পরে টিন ও কাঠ বাড়ির ভেতরে নেওয়ার সময় একই গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র ফয়জুল হক ও নূরুল হক বাধা প্রদান করেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। বাদী পক্ষের দাবি, বিবাদীরা আলতাব আলীর ঘর ও দরজা ভাঙচুর করে জোরপূর্বক বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা স্বর্ণের ইয়ারিং ও প্রায় ১ ভরি ওজনের একটি রূপার চেইন লুট হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারি পুনরায় বিবাদীরা আলতাব আলী ও তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করে এবং দরজা ভাঙচুর করে বলে জানা যায়। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতদের মধ্যে ফিরোজা বেগম (৪৮) ও আনোয়ারা বেগম (৩৪)-কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত হয়েছেন ফয়জুল আহমদ (৪০), সায়াদ মিয়া (৪৫), আলতাব আলী (৬০) ও বাদল মিয়া (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের বিরোধকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষই পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অপরদিকে এলাকাবাসী ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *