রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) সভাকক্ষে সিসিবিভিওর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ফেব্রুয়ারী, বরিবার এ মতবিনিময়
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আর এম ও ডা. ফিরোজা খাতুনের সভায় সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের এমওডিসি ডা. মৌমিতা রহমান।
সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনা করেন সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক রুমিলা হেম্বব্রম। বক্তব্য রাখেন, টিএফপিও ডা. মো: আহসানুল ইসলাম,গোগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আসলাম আলী, রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মাহাবুবুর রহমান, নাগরিক প্রতিনিধি দীপ শিখার এরিয়া ম্যানেজার মো: এরশাদ আলী, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আতিকুর রহমান, দৈনিক ইনকিলাব প্রত্রিকার প্রতিনিধি, কলামিস্ট মো: হায়দার আলী, গ্লোবাল টিভির প্রতিনিধি মো: আব্দুল বাতেন প্রমূখ।
অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন, প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির ইসবিনা মিঞ্চ, রঞ্জিত রায়, বাপ্পি মার্ডী, বিউটি তির্কী, রক্ষাগোলা সংগঠনের নেতা বিশ^নাথ সরেন, সীমা এক্কা, মতিলাল কুজুর, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মীগন ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতার মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন সিসিবিভিওর সহ সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন। মুক্ত আলোচনার পর সকলের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক সচেতনতামুলক কার্যক্রম যৌথভাবে করবে রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা সংগঠন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদ, সিজি কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে অগ্রাধিকার দেয়া হবে, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।

Leave a Reply